ফের SSC- র এক কর্তাকে অপসারণ করল হাইকোর্ট

বিকাশভবন সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্তাকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল পদ থেকে।হাইকোর্টের নির্দেশের আগেই আমরা অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছি। কোনওরকমের অন্যায়কে বরদাস্ত করা হবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে SSC – পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে বেনিয়মে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই SSC – এর কর্তার বিরুদ্ধে। বিকাশ ভবন থেকে নির্দেশ এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত, সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দেন,

ফের SSC- র এক কর্তাকে অপসারণ করল হাইকোর্ট

আরও পড়ুন : SSC কর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

“অবিলম্বে শেখ সিরাজউদ্দিনকে হেফাজতে নিন। তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ করুন। ” তবে বিকাশভবন সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্তাকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল পদ থেকে। তবে সোমবার হাইকোর্টে এই বিষয়ে কিছু জানাননি রাজ্যের আইনজীবী। প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,

ফের SSC- র এক কর্তাকে অপসারণ করল হাইকোর্ট
ফের SSC- র এক কর্তাকে অপসারণ করল হাইকোর্ট

“হাইকোর্টের নির্দেশের আগেই আমরা অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছি। কোনওরকমের অন্যায়কে বরদাস্ত করা হবে না।” শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন ২০১১ সালে পরীক্ষা দেন। ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, ২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন জাসমিন। খোদ শিক্ষাকর্তা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন।

ফের SSC- র এক কর্তাকে অপসারণ করল হাইকোর্ট
ফের SSC- র এক কর্তাকে অপসারণ করল হাইকোর্ট

ফের SSC- র এক কর্তাকে অপসারণ করল হাইকোর্ট

প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার চার বছর পর কীভাবে চাকরিতে নিয়োগ? সে বিষয়ে প্রশ্ন ওঠে। জাসমিন খাতুন এই বিষয়ে বলেন, “২০১৯ সালেই চাকরিতে জয়েন করেছি। আমি এর বিষয়ে আর বিশেষ কিছু বলতে চাই না।” স্বামীর প্রভাবের ব্যাপারেও সেসময়ে তিনি কিছু বলতে চাননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত