ফের রাজ্যপালের তলব ডি জি ও মুখ্যসচিবকে, সাক্ষাতের সময় বেঁধে দিলেন এবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের রাজ্যপালের তলব ডি জি ও মুখ্যসচিবকে, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বঙ্গে। এর আগে কখন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার কখনো সরকারের সমালোচনা করেছেন অন্য কোন বিষয় নিয়ে। রাজ্যপালের বিভিন্ন মন্তব্যের পাল্টা দিয়েছে রাজ্য সরকার। ফলে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কখনই সুখকর হয়নি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা! দুর্ঘটনাগ্রস্তদের পাশে অভিষেক।

আর এই রকম পরিস্থিতিতে ফের রাজ্যপাল মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে তলব করলেন। শুধু তলব করলেন বললে ভুল হবে, রীতিমতো সময় বেঁধে দিলেন। আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে দেখা করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার একটি চিঠি টুইট করেছেন রাজ্যপাল, সেখানে তিনি  লিখেছেন, ‘জনস্বার্থে মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজিকে ১২ ডিসেম্বরের মধ্যে আমার সঙ্গে দেখা করতে বলছি।

একের পর এক ঘটনায় তাঁরা প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থান নিয়েছেন। রাজ্যের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমায় নিয়মিত খবর দিতেও তাঁরা ব্যর্থ। এটা সংবিধান মেনে প্রশাসন চালানোর রীতিনীতিকে ঝেড়ে ফেলারই সমান।’ 

ফের রাজ্যপালের তলব ডি জি ও মুখ্যসচিবকে, তবে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে এবার তলবের নেপথ্যে উত্তরবঙ্গে বিজেপির মিছিলে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত