ফের শাহরুখ-কাজল জুটি! বলিউডে জোর গুঞ্জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের শাহরুখ-কাজল জুটিবলিউডে শাহরুখ-কাজল জুটি মানেই ভরপুর রোমান্স, ব্লকবাস্টার এবং বক্স অফিস হিট। এই চিরসবুজ জুটিকে শেষবার একসাথে পর্দায় দেখা গিয়েছিল “দিলওয়ালে” ছবিতে। কিন্তু সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

আরও পড়ুনঃ পর্ণ কান্ডে মিলল না রেহাই, আগামী ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার

করোনা আবহে দেশের বিনোদন ব্যবসা বা বলিউডের ছবি এখন নিম্নমুখী। সেভাবে কোন বড় বিগ বাজেটের ছবির শুটিং আপাতত হচ্ছে না। ছবির সংখ্যা কমেছে অনেক কিন্তু এর মধ্যেই বলিউডের জোর গুঞ্জন ফের একসাথে আবার দেখা যেতে পারে কাজল-শাহরুখ জুটিকে। শুধু তাই নয় এক প্রথম সারির বিনোদন মিডিয়ার রিপোর্ট অনুসারে এই ছবিতে কাজল এবং শাহরুখ ছাড়াও থাকতে চলেছেন বিদ্যা বালান এবং তাপসী পান্নু।

ফের শাহরুখ-কাজল জুটি! বলিউডে জোর গুঞ্জন
ফের শাহরুখ-কাজল জুটি! বলিউডে জোর গুঞ্জন

ছবির নাম সম্পর্কে সেই বিনোদন মিডিয়া এখনো কিছু জানায়নি কিন্তু এই ছবির পরিচালক কে হতে পারেন সে নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ওই বিনোদন মিডিয়া। ছবিটি পরিচালনা করতে পারেন রাজকুমার হিরানি। একটি মানুষের জীবন প্রবাহের মাধ্যমে উঠে আসবে এই মহিলা চরিত্র গুলি।

ফের শাহরুখ-কাজল জুটি! বলিউডে জোর গুঞ্জন
ফের শাহরুখ-কাজল জুটি! বলিউডে জোর গুঞ্জন

ফের শাহরুখ-কাজল জুটি! বলিউডে জোর গুঞ্জন

তবে শাহরুখের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন কাজল এমনটাই দাবি ওই মিডিয়ার। প্রসঙ্গত বলিউডে প্রায় অনেক বছর বড় পর্দায় দেখা যায়নি এসআরকে কে। তার শেষ ছবি “জিরো” সেভাবেও বক্স অফিসে কামাল দেখাতে পারেনি। কিন্তু এই করোনা আবহে এই খবর শাহরুখ এবং কাজল ফ্যানদের কাছে যথেষ্ট উৎসাহব্যঞ্জক। কারণ বেশ কয়েক বছর পর আবার তারা একসঙ্গে অভিনয় করবেন এবং সেই ছবির জন্য মুখিয়ে থাকবেন শাহরুখ কাজলের ফ্যানরা।

কাজল এবং শাহরুখ ছাড়াও থাকতে চলেছেন বিদ্যা বালান এবং তাপসী পান্নু।
কাজল এবং শাহরুখ ছাড়াও থাকতে চলেছেন বিদ্যা বালান এবং তাপসী পান্নু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত