আবারও গণধর্ষণ খোদ দেশের রাজধানীতে। বন্ধুদের লালসার শিকার ১৪ বছরের নাবালিকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও গণধর্ষণ খোদ দেশের রাজধানীতে। আবারও একবার গণধর্ষণ। আর  এবারও খোদ দেশের রাজধানীতে।  একের পর এক নারকীয় গণধর্ষণে আতঙ্কে যখন গোটা দেশ সুবিচারের জন্য রাস্তায় নেমেছেন, তখন দেশে রাজধানীতেই ঘটেছে আবার একটা ধর্ষণ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এক কিশোর সহ তার চার বন্ধুকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুনঃ  কেরলে বামেদের ঝড়, লিড ১৬ থেকে বেড়ে ১০১

দক্ষিণ কলকাতার গ্রেটার কৈলাস ১ এরিয়াতে এক বাড়িতে কাজ করত ১৪ বছর বয়সি নাবালিকা। সেখানেই কাজের সুত্রে পরিচয় হয় অভিযুক্ত কিশোরের সাথে। দুজনে একই বাড়িতে কাজ করত। মাসখানেক আগে যুবক অন্য বাড়িতে চলে যায়।  কাজের সুত্রে বন্ধুত্ব হওয়ায় এদিন বন্ধুর বাড়িতে যায় যুবতী। সেখানে আগে থেকেই নাকি উপস্থিত ছিল ৩ জন । তারপর সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে নাবালিকা। কিশোরীর অভিযোগের ভিত্তিতে রোবিবার অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

মুল অভিযুক্তের বয়স ১৭ এবং বাকিদের ১৮,২০ এবং ৩০ । চারজনের নামেই পাক সো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সমীক্ষা জানাচ্ছে বিগত এক বছরে দিল্লিতে  ধর্ষণের ঘটনা কমেছে ২৮ শতাংশ। ৩০সে সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে ১২৪১ টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। এখানে যোগ হল আরও একটা ঘটনা।

আবারও গণধর্ষণ খোদ দেশের রাজধানীতে। সারা দেশ জুড়ে একের পর ঘটনায় স্তম্ভিত দেস।এবার খোদ দেশের রাজধানীতে আবারও এরকম ঘটনা আতঙ্ক বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত