নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই হলিউডে চিত্রনাট্যকাররা ধর্মঘটে নেমেছিল। ২ মে থেকে চলছে সেই ধর্মঘট। তারই মাঝে ফের বড় পর্দা ও ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা আবার ধর্মঘটের ডাক দিল। শুধু তাই নয় গত চল্লিশ বছরে এটি হলিউডের সব থেকে বড় ধর্মঘট এমনটাই দাবী করা হচ্ছে।
আরও পড়ুনঃ সাংবাদিকের পায়ের জুতো এগিয়ে দিলেন আলিয়া, অভিনেত্রীর কাণ্ডে মুগ্ধ নেটপাড়া
নিজেদের নায্য বেতন এবং অধিকারের দাবীতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনয় শিল্পীদের সংগঠন দ্যা স্ক্রিন অ্যাক্টর গিল্ড বা এসএজি তাদের দাবী যাতে পূরণ হয় সেই নিয়ে আশাবাদী। আজ থেকে প্রায় এক লাখ ষাট হাজার শিল্পী সেই মত কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ধর্মঘটে অভিনয়শিল্পীদের পাশাপাশি গান, নৃত্য, স্টান্ট পারফর্মার এবং পাপেট বা মোশন পিকচার কর্মীরাও রয়েছে সেই তালিকায়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে আলোচনা ফলপ্রসুত হয়নি। ঠিক সেই কারনেই স্ক্রিন অ্যাক্টর গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট বা এসএজি-আফট্রা জানাতে বাধ্য হন তারা স্টুডিওগুলোর সাথে সমঝোতায় পৌছাতে ব্যর্থ হন।
ফের ধর্মঘটের পথে হলিউড, এর আগে ২ মে হয়েছিল ধর্মঘট!
তাদের এই ধর্মঘটের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দ্যা অ্যালায়েন্স অফ মোশন পিকচার এন্ড টেলিভিশন প্রডিউচারস বা এএমপিটিপি। তাদের কথায় এ প্রস্তাব কখনওই গ্রহনযোগ্য নয়। এর আগে অভিনয় শিল্পীরা শেষ ধর্মঘট করেছিল ১৯৮০ সালে।



