নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে আলিয়া পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। সম্প্রতি তিনি তার মা এবং দিদির সাথে মুম্বাইয়েরই একটি বড় রেস্তরাতে গিয়েছিলেন। সেখানে আলিয়াকে দেখা মাত্রই ঘিরে ধরেন সাংবাদিকরা। তাকে ঘিরে নানা প্রশ্ন এবং লাগাতার ছবি উঠতে থাকে। সেই ছবি তোলায় সময়ই এক সাংবাদিকের পায়ের জুতো খুলে গেলে আলিয়া তা এগিয়ে দেয়।
আরও পড়ুনঃ রশ্মিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয়! সম্পর্কে শীলমোহর পড়ল?
এই ভিডিও সমাজমাধ্যমে সামনে আসতেই হুলুসতুলুস পরে যায় নেটদুনিয়ায়। যা দেখে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ একাংশ। ভিডিওটিতে দেখা যাচ্ছে। আলোকচিত্রীরা ছবি তোলার সময় একজন আলোকচিত্রীর জুতো খুলে গেছিলো। সেটি চোখে পরে আলিয়ার। তার পর জুতোটি তিনি এগিয়েও দেয়। তাও আবার নিজের হাতে করে।
আলিয়ার এই কাণ্ডটিও ক্যামেরাবন্দী করে সাংবাদিকরা। তা সামনে আসতেই আলিয়ার জয়জয়কার পরে যায়। অনুরাগীরা তার এইরুপ আচরণে খুব খুশি হয়ে যায়। অনেক অনুরাগীরা বলেন নায়িকা হয়েও নায়িকাসুলভ আচরণ তার মধ্যে নেই। একেবারে সাধারন মানুষের মতই তিনি। অনেকে আবার বলেন আপনি ভীষণ মিষ্টি একটি মানুষ।
সাংবাদিকের পায়ের জুতো এগিয়ে দিলেন আলিয়া, ভাইরাল ভিডিও
তবে এত ভাল কথার মাঝে কিছু কটাক্ষও ভেসে এসেছে। অনেকে বলেন এটা আলিয়া নিজের ছবির প্রচারের জন্য ইচ্ছে করে করেছেন। সম্প্রতি মুক্তি পেতে চলেছে আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেমকহানি’। চলতি মাসেই তা প্রেক্ষাগৃহে আসবে।



