নজরবন্দি ব্যুরোঃ কিছুবছর আগেই করোনাতে গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। কত কোটি মানুষ মারা গিয়েছিল। কত মানুষ হারিয়েছিলেন তাদের প্রিয় মানুষকে। এখনও করোনা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তার মাঝেই সামনে এলো আরও এক মহামারির আভাস। চিনে রহস্যময় নিউমোনিয়া লাগামছাড়াভাবে বাড়ছে। তবে কি আরও একবার মহামারি হানা দিতে পারে?
আরও পড়ুনঃ দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে বেনজির আক্রমণ, জেলবন্দী আপ নেতাদের মনে করলেন Arvind Kejriwal


তবে এই নিউমোনিয়ার লক্ষন সাধারন নিউমোনিয়ার মত নয়। এই রোগ এবং তার উপসর্গ বেশ রহস্যজনক। তবে পরিস্থিতি এখনও হাতের বাইরে বেরিয়ে যায়নি। পরিস্থিতি মোকাবিলা করার জন্য যথাসম্ভব চেষ্টা করছে চিনা সরকার। তবুও আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। সেই রেষ এসে পৌঁছেছে ভারতের মাটিতেও।

এখনও পর্যন্ত চিনা বাদে আর কোন দেশে এই রোগে আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। করোনার ক্ষেত্রেও তেমনটাই লক্ষ করা গিয়েছিল। ফলে ভারত আরও সতর্কতা অবলম্বন করছে। বাড়ানো হচ্ছে হাসপাতালের সংখ্যা। সচেতন করা হচ্ছে সাধারন মানুষদের।


রহস্যময় নিউমোনিয়ার বাড়বাড়ন্তি, সামনে এলো রহস্যময় নিউমোনিয়ার হাতছানি

এই রোগে বেশীরভাগ আক্রান্ত হচ্ছে শিশু, কিশোররা। তাই তাদের জন্যও অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। তবে শিশুদের পাশাপাশি বাড়তি যত্ন নিতে হবে প্রবীণদেরও। শ্বাসকষ্টজনিত কষ্ট হলে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে।








