ফের শহরে যৌন নির্যাতনের শিকার নাবালিকা, আবারও কাঠগড়ায় পুলিশ!

ফের শহরে যৌন নির্যাতনের শিকার নাবালিকা, আবারও কাঠগড়ায় পুলিশ! একই ঘটনায় দুই দফায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শহরে ফের যৌন নির্যাতন এক নাবালিকাকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ যেখানে তোলপাড়। সেই আবহেও থামছে না নারী নির্যাতনের ঘটনা। এবার যৌন নির্যাতনের শিকার হতে হল এক হরিদেবপুরের এক নাবালিকাকে। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিবেশীরা অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে। এরপর ওই অভিযুক্তকে বুধবার সকালেই গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিকেলেই ফের ছেড়ে দেওয়া হয় ওই অভিযুক্ত কে। তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।

আরজি কর-কাণ্ড নিয়ে যেখানে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে দাঁড়িয়ে হরিদেবপুরের এই নাবালিকা কি যৌন নির্যাতনের ঘটনায় ফের কাঠগড়ায় পুলিশ। অভিযোগ, এই ঘটনায় জড়িত অভিযুক্তকে বুধবার সকালে গ্রেফতার করে পুলিশ কিন্তু বিকেলে তাকে ফের ছেড়ে দেওয়া হয়। এবং তারপরওই জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং ওই অভিযুক্ত তোর বাড়ি ভাঙচুর করলে ফের তাকে গ্রেফতার করে পুলিশ। অর্থাৎ একই ঘটনায় দুই দফায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর ওই অভিযুক্ত পাশের বাড়ির ওই নাবালিকাকে সোমবার বাড়িতে নিয়ে এসে তার সাথে যৌন নির্যাতন শুরু করে। ওই অভিযুক্তর নাম উত্তম দে বয়স ৫০। এমনকি ওই নাবালিকাকে মারধর করার অভিযোগ করছে তার বিরুদ্ধে। যার পরেই পুলিশে খবর দেয় সাধারণ মানুষ। কিন্তু পুলিশ গ্রেপ্তার করার পর ফের ছেড়ে দেওয়ায় খুব দেখাতে শুরু করে প্রতিবেশীরা। প্রায় দীর্ঘ ১৫ বছর যাবত ওই এলাকাতেই বসবাস করেন উত্তম। কিন্তু তার এই ঘটনার পর পুলিশ তাকে ছেড়ে দেওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ তাই তার দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন প্রতিবেশীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর