নজরবন্দি ব্যুরোঃ আসন্ন পুরভোটে বিরোধীদের নিরাপত্তা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার ত্রিপুরা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শুক্রবার একাধিক জায়গায় তৃণমূলের ওপর হামলা চালানো হয়। সুপ্রিম নির্দেশকে উপেক্ষা ত্রিপুরায়, একাধিক জায়গায় হামলা চালানোর ঘটনায় সরব হয়েছে তৃণমূল। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ত্রিপুরায় তৃণমূলের নৈতিক জয়, নিরাপত্তা প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্টের
২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। পুরভোটকে মাথায় রেখেই নির্বাচনী প্রচারে নেমেছে সমস্ত দল। কিন্তু সুপ্রিম নির্দেশকে উপেক্ষা ত্রিপুরায় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। তাই প্রার্থী সহ তৃণমূল কর্মীদের নিরাপত্তার দাবীতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন জমা দেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সেই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
Our flag is OUR PRIDE!
সদ্য প্রকাশিত
শুভ গণেশ চতুর্থী ২০২৬: প্রিয়জনকে পাঠান ৫০টি আন্তরিক শুভেচ্ছা, বার্তা ও WhatsApp Status
শেফালির ঝড়ে শুরু, চরণীর ঘূর্ণিতে শেষ! শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম এশিয়া কাপ ভারতের, অপরাজিত চ্যাম্পিয়নHow dare you send goons to destroy them, @BjpBiplab? Do you have NO RESPECT for the Hon’ble SC?
The repeated attempts to stifle Democracy in Tripura is shameful.#TripuraDeservesBetter pic.twitter.com/zdLAuCxQSx
— AITC Tripura (@AITC4Tripura) November 12, 2021
নির্বাচন যাতে অবাধ এবং সুষ্টুভাবে হতে পারে সেবিষয়ে রাজ্য সরকারকে সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি এবিষয়ে স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতের তরফে। কিন্তু তার পরেও পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি প্রার্থীদের খামারের শস্য নষ্ট করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
সুপ্রিম নির্দেশকে উপেক্ষা ত্রিপুরায়, সরব হয়েছে তৃণমূল

এবিষয়ে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক জানিয়েছেন, “দেশের শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও এধরনের কাজ রাজ্যজুড়ে হচ্ছে। আসলে বিজেপি অবসাদ থেকেই এধরনের কাজ করছে। পুলিশ অপদার্থ তাই এখনও অবধি কোনও ভূমিকা পালন করছে না। আমরা আমাদের প্রচার জারি রেখেছি। এভাবে আটকানো সম্ভব নয়”।
২৩ এ ত্রিপুরা বিধানসভা দখল তৃণমূলের কাছে প্রধান লক্ষ্য। তার আগে পুরসভা নির্বাচনে লিটমাস টেস্ট সারতে চাইছেন সুস্মিতা দেবরা। নির্বাচনের প্রক্কালে চলছে বাড়ি বাড়ি প্রচার। বাংলা থেকেও উপস্থিত হয়েছেন তৃণমূল নেতৃত্ব। পুর ভোটে কতটা সফল হবে তৃণমূল? সেটা সময় বলবে।



