BJP: রাজ্যে সুরক্ষা বলয়ে রয়েছে বিজেপি, শুভেন্দুর পর হাইকোর্ট স্বস্তি দিল অগ্নিমিত্রাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সুরক্ষা বলয়ে রয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমস্ত মামলায় স্থগিতাদেশ দেওয়ার পর আর তিন বিজেপি নেতার ওপর সদয় কলকাতা হাইকোর্ট। ডাইয়মন্ড হারবারে শুভেন্দুর সবনহা ঘিরে অভিযোগ তোলা হয়েছিল অগ্নিমিত্রা সহ আরও দু’জন বিজেপি নেতার বিরুদ্ধে। এদিন অগ্নিমিত্রা, দীপক হালদার এবং প্রদ্যোৎ বৈদ্যকে গ্রেফতারির থেকে রক্ষাকবচ দিল হাইকোর্ট।

আরও পড়ুনঃ শুধুমাত্র গরু পাচার নয়, নিয়োগ দুর্নীতিতেও যুক্ত ছিলেন কেষ্ট!

তিন বিজেপি নেতার বিরুদ্ধে মোট ৫টি এফআইআর দায়ের হয়। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি রাজাশেখর মান্থা সাফ জানিয়ে দেন, অগ্নিমিত্রা এবং ওই দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না। আপাতত ১৬ জানুয়ারি পর্যন্ত পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করতে পারবে না।

রাজ্যে সুরক্ষা বলয়ে রয়েছে বিজেপি, শুভেন্দুর পর হাইকোর্ট স্বস্তি দিল অগ্নিমিত্রাদের
রাজ্যে সুরক্ষা বলয়ে রয়েছে বিজেপি, শুভেন্দুর পর হাইকোর্ট স্বস্তি দিল অগ্নিমিত্রাদের

গত শনিবার ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দুর গড়ে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা ঐ একই দিন ডায়মন্ড হারবারে সভার আয়োজন করেন শুভেন্দুও। সেদিন রাতে বিজেপি অভিযোগ তোলে তৃনমূলের কিছু দুষ্কৃতী ডেকরেটার্সদের ভয় দেখায়, এবং সভাস্থলে ভাঙচুর চালায়। সেদিন তৃনমূল অভিযোগ আস্বীকার করে এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা এবং ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে কুলপি এবং উস্তি থানায়।

রাজ্যে সুরক্ষা বলয়ে রয়েছে বিজেপি, শুভেন্দুর পর হাইকোর্ট স্বস্তি দিল অগ্নিমিত্রাদের

agnimitra 12

যদিও এতে পুলিশের ওপর চাপ বাড়ে। রাজ্যে পুলিশ বিরোধীদের হাতে হাতকড়া পড়াচ্ছে অথচ তৃণমূলকে রেহাই দিচ্ছে এমন অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারী নিজেও দাবি করেন, বিজেপির করা অভিযোগে পুলিশ কোনও পদক্ষেপ না করলেও তৃণমূলের করা অভিযোগে পুলিশ পদক্ষেপ করছে। পুলিশি নিষ্ক্রিয়তা এনে সরব হন শুভেন্দু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর