নজরবন্দি ব্যুরো: নিক্কো পার্কের পর, আজ থেকে খুলে গেল ‘ইকো পার্কের’ দরজা! প্যানডেমিক সিচুয়েশন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব। আনলক পর্বে ধীরে ধীরে নিউ নরমালে ফিরতে চলেছে দেশ তথা রাজ্য। এবার তিলওমার নিক্কো অ্যামিউজমেন্ট পার্ক এর পর খুলে গেল আজ অর্থাৎ শনিবার নিউ টাউনের ইকো পার্ক এর দরজা। সকলের পছন্দের জায়গা ইকো পার্ক। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় সাত মাস বন্ধ ছিল ইকোপার্ক। পুজোর মুখে ইকো পার্কের দরজা খোলায় খুশি শহরবাসী।
উদ্যান কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সব রকমের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জীবাণুমুক্ত করা হয়েছে গোটা পার্ক এলাকা। ইকো পার্কের প্রতিটি প্রবেশদ্বার এ ব্যবস্থা থাকছে তাপমাত্রা পরীক্ষা করা ও জীবাণুমুক্ত করার। এছাড়াও জানানো হয়েছে পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না মাস্ক ছাড়া কাউকেই।
পার্ক কর্তৃপক্ষ দূরত্ব বিধি মেনে চলার বিষয়টির উপর ও জোর দিয়েছে। সেইমতো পার্ক এলাকায় দেওয়া হয়েছে বড় বড় করে গোল দাগ। এছাড়াও, ৭২ টি সিসিটিভি ক্যামেরা রয়েছে নজরদারির জন্য। উদ্যান কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, টয়ট্রেন প্রাথমিকভাবে চললেও এখনই সব্রাইট চালু হচ্ছে না। জানা গিয়েছে,নজর রাখা হবে রাইডে বসা যাত্রীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব যাতে বজায় থাকে সেই বিষয়টির উপর।
নিক্কো পার্কের পর, আজ থেকে খুলে গেল ‘ইকো পার্কের’ দরজা! নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান দেবাশিস সেন ও অন্যান্য আধিকারিকরা শুক্রবার বিকেলে অর্থাৎ শনিবার ইকো পার্ক খোলার আগে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। শহরবাসী খুশি এত দিন বন্ধ থাকার পর ইকোপার্ক খুলে যাওয়ায়। করোনার দমবন্ধকর পরিস্থিতির মধ্যে সকলে যেন ফিরে পেলেন খোলা আকাশের নিচে নিশ্বাস নেওয়ার সুযোগ।



