BJP: দুধকুমারের পরামর্শে বিজেপিতে ভাঙন, এর দায় কী রাজ্যের নেতাদের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের বিজেপির সংগঠনে বড় ফাটল। জেলার অন্যতম দাপুটে নেতা দুধকুমারের পরামর্শে বিজেপিতে ভাঙন। পদ ছাড়লেন দুবরাজপুরের মণ্ডল সভাপতি করুণাময় মুখ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক পোস্ট করে পদত্যাগ করেন তিনি।

আরও পড়ুনঃ Shah Rukh Khan: শেষে কিনা এভাবে ক্ষমা চাইলেন শাহরুখ, অবাক কলাকুশলীরা

গত রবিবার বিজেপির সমস্ত কর্মসূচি থেকে দলের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন দুধকুমার মণ্ডল। একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, জেলা থেকে ব্লক কমিটি আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে।তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তার চুপচাপ বসে যান। কেন একথা বললেন তিনি? তখন থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল।

116795845 927140841094638 607763526493242752 n

দলকে এবিষয়ে আগেই সাবধান বার্তা দিয়েছিলেন অনুপম হাজরা। তিনি নিজের ট্যুইটারে লেখেন,  দুধ কুমার দা’র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডল’এর মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা !!

দুধকুমারের পরামর্শে বিজেপিতে ভাঙন, একে একে দল ছাড়ছেন বহু নেতারা 

দুধকুমারের পরামর্শে বিজেপিতে ভাঙন, একে একে দল ছাড়ছেন বহু নেতারা 
দুধকুমারের পরামর্শে বিজেপিতে ভাঙন, একে একে দল ছাড়ছেন বহু নেতারা 

তার ঠিক চারদিনের মাথায় দুধুকুমারের মন্তব্যের প্রতিক্রিয়া পেল বিজেপি। দলের এক নেতার ইস্তফা ঘিরে শোরগোল পড়ে গেছে। মনে করা হচ্ছে, দুধকুমারের হাত ধরেই পঞ্চায়েত নির্বাচনের আগে তাসের ঘরে মতো ভেঙে পড়বে বিজেপি। এর দায় কী রাজ্যের নেতাদের? কারণ, জেলা সভাপতি গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষুব্ধের সংখ্যা বাড়তে শুরু করেছিল, তখন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন নীচু তলার কর্মীরা। রাজ্য কমিটিতে থেকে এখন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন কেউ কেউ। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় বিজেপি তাসের ঘরের মট ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন