বাবুলের পর এবার সুনীল, জল্পনা শেষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার বিধানসভা নির্বাচনের আগে গত বছর ডিসেম্বর মাসে ভাঙন শুরু হয়েছিল তৃণমূল (TMC) শিবিরে। শুভেন্দু অধিকারী-সহ তাবড় তাবড় নেতা ঘাসফুল শিবির ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন বিজেপির পতাকা। সেই তালিকায় ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল।

আরও পড়ুনঃ “কলেজ খোলার অপেক্ষায় আছি, কলেজ খুললেই বুঝিয়ে দেব” বিশ্বভারতীর VC কে হুঁশিয়ারি কেষ্টর

মেদিনীপুরে অমিত শাহের সভায় প্রকাশ্যে বিজেপি-তে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর কাটোয়ায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে স্থানীয় তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল।

তবে অল্প কিছুদিনের মধ্যেই মোহ ভঙ্গ হয় তাঁর। বিজেপির (BJP) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। দাবি করেছিলেন, তিনি তৃণমূলেই আছেন। এদিকে রবিবার তৃণমূলের কার্যালয়ে দেখা গেল বর্ধমান পূর্বের সাংসদকে।

তিনি বারবার BJP নেতাদের বিরুদ্ধে নানান কথা বলেছেন। বিজেপি তে গিয়েও তিনি বলেছিলেন আমি তৃণমূলেই আছি। ফলে তাঁকে নিয়ে জল্পনা ছিলই। আর এবার তাকেই দেখা গেল তৃণমূল অফিসে।

বাবুলের পর এবার সুনীল, জল্পনা শেষ

বাবুল সু্প্রিয়র সঙ্গে ক্যামাক স্ট্রিটে আসেন সুনীল মণ্ডল। তৃণমূলের অনুষ্ঠানে ছিলেন তিনি। এদিনও সুনীলবাবু দাবি করলেন, তিনি তৃণমমূলেই আছেন নতুন করে আর যোগদানের প্রয়োজন নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর