এবার করোনা পজিটিভ অভিষেক, চিন্তা বাড়ছে বচ্চন পরিবারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা পজিটিভ অভিষেক, বিগ বি অমিতাভ বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার অভিষেকের শরিরেও ধরা পড়ল করোনা ভাইরাসের অস্তিত্ব।। শনিবার সন্ধে বেলা বলিউড অভিনেতাকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন সমস্যার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেতা, তা জানা যায়নি প্রথমটায়। পরে অমিতাভ নিজেই জানান যে, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত বিগ বি, ভর্তি করা হল হাসপাতালে

 COVID-19 -এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি। আর এবার কোভিড রিপোর্ট পজিটিভ এল ছেলে অভিষেক বচ্চনেরও । শনিবার সন্ধেবেলাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হয়েছেন অমিতাভ। পরে টুইট করে নিজেই জানিয়েছেন যে, তিনি করোনা আক্রান্ত। অমিতাভের করোনা ধরা পড়ায় স্বাভাবিকবশতই কোভিড পরীক্ষা করানো হয় ছেলে অভিষেক, পূত্রবধূ ঐশ্বর্যা এবং আরাধ্যাকেও।

বাড়ির পরিচারকদেরও কোভিড টেস্ট হয়। এরপরই শনিবার রাতে খবর আসে যে, করোনার উপস্থিতি ধরা পড়েছে অভিষেক বচ্চনের শরীরেও। অভিষেক বচ্চন নিজেই ট্যুইট করে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। তিনি ট্যুইটে লিখেছেন, আজ আমি এবং আমার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমাদের দুজনের শরীরেই করোনার উপসর্গ রয়েছে। আমি এবং বাবা দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছি।

অভিষেক আরও জানিয়েছেন, আমাদের বাড়ির সবার এবং সমস্ত কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সবাই শান্ত থাকুন ধৈর্য্য ধরুন। বিচলিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন