অভিনেতা আবিরের পর, এবার করোনা আক্রান্ত হলেন তাঁর গোটা পরিবার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত রবিবার অভিনেতা আবির চট্টোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় তার করোনা আক্রান্তের কথা জানিয়েছিলেন।এবার অভিনেতা আবির সহ পুরো পরিবারই করোনায় আক্রান্ত।

আরও পড়ুনঃ ছদ্মবেশে লাদাখ সীমান্ত দিয়ে ঢুকল চিনা সেনা

আজ সোমবার সন্ধ্যায় অভিনেতার বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় জানালেন তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছেন, “পরিবারের বাকি সদস্যরাও কোভিডে আক্রান্ত।

অভিনেতা র বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় এও জানিয়েছেন যে” পরিবারের সকলে করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামী ২২ ডিসেম্বর অ্যাকাডেমিতে ‘পুনরায় রুবী রায়’-এর শো বাতিল করা হয়েছে।”

আবির গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, গন্ধের অনুভূতি একেবারে চলে গিয়েছে। তবে শারীরিক ভাবে সুস্থ আছেন।তিনি জানিয়েছিলেন, পরিবারের বাকিদেরও কোভিড টেস্ট করানো হবে। টেস্ট করানো পরেই জানা গিয়েছে যে, পুরো চট্টোপাধ্যায় পরিবারই করোনায় আক্রান্ত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন