নজরবন্দি ব্যুরো : কয়েকমাস ধরেই লাদাখ সীমান্তে অশান্তির জেরে ভারত-চিনের সম্পর্কের ঘটেছে অবনতি। আার তাতেই বারবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে লাল ফৌজ। আর তাতেই সংঘর্ষ বেড়েছে দুই দেশের। তারপর বারবারই দুই দেশে আলোচনায় বসলেও লাভ হয়নি কিছু।
আরও পড়ুনঃ ছদ্মবেশে লাদাখ সীমান্ত দিয়ে ঢুকল চিনা সেনা


গায়ের জোরে না পেরে এবার ছল-চাতুরির আশ্রয় নিয়েছে চিনের সেনা। এবার ছদ্মবেশে ভারতে প্রবেশ করছে চিন সেন। তবে এবারও ইন্ডো তিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স তাদের রুখে দিল। সূত্রে খবর, লাদাখের চাংতাং গ্রামে সাধারণ মানুষ সেজে ঢুকে পড়েছিল চিনা সেনা। এরপরই গ্রামবাসীরা আইটিবিপি জওয়ানদের খবর দেয়।
তারপরই চিনা সেনার জওয়ানরা তড়িঘড়ি ফিরে যায়। তবে এখনও পর্যন্ত ভারতীয় সেনার তরফে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, লাদাখে কয়েকজন পশুপালকের সঙ্গে চিনা সেনারা ঝামেলা জড়িয়েছে। দুটি গাড়িতে করে লেহর ১৪০ কিলোমিটার দূরে রিপা ভ্যালিতে ঢুকে পড়েছিল চিনা জওয়ানরা।
এইটি ভারতের অংশ। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করার পর স্থানীয় পশুপালকদের হুমকি দিতে থাকে চিনা সেনা। তারপরই গ্রামবাসীরা দল বেঁধে চিনা জওয়ানদের ওপর চড়াও হয়। খবর পেয়েই ইন্ডো তিবেটিয়ান বর্ডার পুলিস ফোর্স ঘটনাস্থলে যায়।









