True Love: এক বছর চুটিয়ে প্রেম, মাসিকে ভালোবেসে বিয়ে করল বোনপো!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রেমে পড়াটা এখন খুবই সাধারণ একটা ব্যাপার, তা বলে নিজের মাসির সঙ্গে! নিজের মাসির সঙ্গে দীর্ঘ প্রেম। পরে তাঁরই সঙ্গে সাত পাকে বাঁধা। এমনটাই করে বসেছেন ঝাড়খণ্ডের যুবক অশোক রানা। নিজের মাসির সঙ্গে এক বছর চুটিয়ে প্রেমের পর আপাতত তাঁকেই বিয়ে করে বাড়ি ফিরেই তুমুল বিপাকে (Viral News) পড়লেন এই যুবক। বর কনে প্রাণ বাঁচতে পুলিশের দ্বারস্থ। ঘটনা ঘিরে তুলকালাম লেগে যায় গোটা এলাকায়।

আরও পড়ুনঃ Pakistan: পাকিস্তানে ঢুকলে বেঁচে ফিরতে পারবে না, হুমকি অস্ট্রেলীয় ক্রিকেটারং

ঝাড়খন্ডের ছাত্রা গ্রামের বাসিন্দা সোনু রানা বর্তমানে হায়দ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বছর খানেক আগে নিজের মায়েরই ছোট বোনের প্রেমে পড়েন তিনি। সম্মতি ছিল উল্টো দিক থেকেও। ফলে এই প্রেমের ফুল ফুটতে সময় লাগেনি বেশিদিন। বিগত একবছর চুটিয়ে প্রেম করার পর এই সম্পর্ককে পরিনতি (Viral News)  দিতে চেয়ে একটি শিব মন্দিরে গিয়ে বিয়ে সারেন দুজন।

এক বছর চুটিয়ে প্রেম, মাসিকে ভালোবেসে বিয়ে করল বোনপো!
এক বছর চুটিয়ে প্রেম, মাসিকে ভালোবেসে বিয়ে করল বোনপো!

কিন্তু চার হাত এক হলেও বাঁধ সাধে পরিবার। বিয়ের পর বাড়ি ঢুকতেই কার্যত রে রে করে তেড়ে আসেন গ্রামের লোকজন। তেলেবেগুনে জ্বলে ওঠেন পরিবারের সদস্যরাও। নিজের বোনকে বৌমা হিসেবে এবং নাতিকে জামাই হিসেবে মানতে নারাজ পরিবার।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নিরাপত্তা চেয়ে সদর পুলিশ স্টেশনের দ্বারস্থ হন ওই দম্পতি। তাঁদের দাবি ‘সম্মান বাঁচাতে’ তাঁদের খুন করতে পারে পরিবার। এর মধ্যেই দুজনকে আলাদা করতে হাজার চেষ্টা করলেও পরিবারের সব চেষ্টার বিরুদ্ধে সোনুর দাবি, তিনি এবং তাঁর স্ত্রী দুজনেই প্রাপ্ত বয়স্ক। তাই বিয়ের এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতেই পারেন তাঁরা।

এক বছর চুটিয়ে প্রেম, মাসিকে ভালোবেসে বিয়ে করল বোনপো!
এক বছর চুটিয়ে প্রেম, মাসিকে ভালোবেসে বিয়ে করল বোনপো!

কিন্তু এই বিয়েকে মানা কার্যতই তাঁদের পক্ষে অসম্ভব বলে জানিয়েছে দুজনের পরিবার (Viral News) । তাঁদের দাবি হিন্দু রীতি অনুযায়ী পরিবারের মধ্যে নিকট আত্মীয়কে বিয়ে করা অবৈধ। শুধু তাই ই নয়, এহেন বিয়েতে সম্পর্কগুলিতেও জটিলতা সৃষ্টি হবে বলেই জানিয়েছেন তাঁরা। বোনকে বৌমা বলে মেনে নিতে কিছুতেই রাজি নন সোনুর মা বাবা। অন্যদিকে নাতিকে জামাই হিসেবে মেনে নেবেন না একথাও সাফ জানিয়েছেন দাদু।

শেষমেশ হস্তক্ষেপ করে স্থানীয় থানার পুলিশ। দুপক্ষের পরিবারকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয় তাঁদের। ওই দম্পতির প্রাণহানির যাতে কোনও সম্ভাবনা না থাকে তাও নিশ্চিত করা হয়। কিন্তু ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেও বধূবরণের সানাইয়ের বদলে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। এই বিয়ে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না এবং মাসি এবং বোনপো দুজনে দুজনকে কিছুতেই বিয়ে করতে পারে না এমনটাই সাফ জানানো হয়েছে পরিবার সূত্রে।

এক বছর চুটিয়ে প্রেম, মাসিকে ভালোবেসে বিয়ে করল বোনপো!

নতুন জীবন শুরু করার পরিকল্পনা করছেন, বিয়ের আগে মনে রাখুন সম্পর্কের এই খুঁটিনাটি | Remember these tips of a strong relationship with in laws before marriage

তবে এত কিছুর পর ও হাল ছাড়তে রাজি নন ভালোবাসায় ও স্বপ্নে বিভোর ওই যুগল (Viral News) । ভালোবাসার মান রাখতে জীবন বাজি ধরতেও রাজি তাঁরা। কী হতে চলেছে এই দম্পতির ভবিষ্যৎ? আদৌ কি পরিবারের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে ভালোবাসা? সেটা অবশ্য সময়ই বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন