কলকাতা, ৩০ মে ২০২৫ — রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (SSC) বিতর্কে নতুন মোড়। নিয়োগে অনিয়মের অভিযোগে চাকরি হারানো যোগ্য প্রার্থীরা নতুন করে পরীক্ষা দিতে চাননি। সেই দাবিতে গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন তাঁরা। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক উচ্চপর্যায়ের বৈঠকে জানান— “কোর্টের বাইরে গিয়ে কিছু করা যাবে না, পরীক্ষায় বসতেই হবে।”
সেইমত গতকাল গভীর রাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাঁর পরেই নতুন বিতর্ক উসকে দিলেন আইনজীবী ফিরদৌস শামিম। তিনি বলেন, SSC-এর নতুন পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ নম্বর অতিরিক্ত দেওয়া হবে, যা আগে ছিল ৩৫ নম্বর পর্যন্ত। এই পরিবর্তনের মাধ্যমে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পাওয়া প্রার্থীদেরও ফের চাকরি পাওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।


চাকরি ফিরিয়ে দিতে অতিরিক্ত ১০ নাম্বার, আবার বেনিয়ম? বিতর্ক উসকে বললেন শামিম

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করার পর আইনজীবী ফিরদৌস শামিম বলেছিলেন, “চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই আগে যারা পরীক্ষায় বসেছিলেন, শুধু তাঁরাই বসবেন। যদি অতিরিক্ত শূন্যপদ থাকে, তখন নতুন করে আবেদন চাওয়া হবে। তবে মুখ্যমন্ত্রীর কথার মধ্যে কোনও স্পষ্টতা নেই।”
এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই প্রক্রিয়া আদালতের নির্দেশ মেনেই হচ্ছে। ফলে কেউ যদি নতুন করে পরীক্ষা না দিতে চান, তাহলে তাঁদের আর নিয়োগ দেওয়া সম্ভব নয়।
এদিকে SSC নিয়োগ বাতিল হওয়া হাজার হাজার চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে হতাশ। তাঁদের দাবি, “আমরাই যে যোগ্য ছিলাম, তা তদন্তেই প্রমাণিত হয়েছে। এখন আবার পরীক্ষা মানে নতুন প্রতিযোগিতায় পড়া।”









