নজরবন্দি ব্যুরো: ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে হাইকোর্টের নির্দেশে।চলতি জানুয়ারি মাসের ৩১ তারিখেই এই পরীক্ষা নেওয়া হবে, তা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপির সাথে বাবার আদর্শ মেলেনা। দিনভর রাজনীতির শেষে মুখ খুললেন সুভাষ কন্যা।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় জনিয়ে দেওয়া হয়েছে,টেট-২০১৭ এর পরীক্ষার জন্য প্রয়োজনীয় এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, http://www.wbbpe.org এবং wbbprimaryeducation.org ওয়েবসাইট দুটি থেকে পরীক্ষার্থীরা তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার দুপুর একটা থেকে রাজ্য জুড়ে প্রাইমারি টেট-২০১৭ পরীক্ষা শুরু হবে। দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা।



