কংগ্রেসকে তৃণমূলের সাথে মিশে যাওয়ার পরামর্শ ববির, পাল্টা অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিন থেকেই আমাদের রাজ্যে কংগ্রেসের অবস্থা খুব খারাপ। আর এবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলের দিকে তাকালে দেখা যাবে এই পাঁচ রাজ্য থেকে কংগ্রেস প্রায় মুছে গিয়েছে।

আরও পড়ুনঃ অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন দিদিমণি, মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

এই অবস্থায় রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম কংগ্রেসকে তৃণমূলের সাথে মিশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ঠিকই বলেছেন ফিরহাদ হাকিম? মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কংগ্রেসটা দুর্ভাগ্যজনক ভাবে শেষ হয়ে গিয়েছে। আমরাও ছিলাম ওই দলে। বুঝতে পারছি না কেন একটা এত পুরনো একটা দল বিলুপ্তির পথে।

কংগ্রেসের উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। তাহলে গান্ধীবাদ এবং সুভাষবাদকে নিয়ে আমরা জাতীয়স্তরে গডসেবাদের বিরুদ্ধে লড়তে পারব।” কংগ্রেসকে যখন তৃণমূলের সঙ্গে মিশে যাওয়ার বার্তা দিয়েছেন ফিরহাদ। তখন তাঁকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ।

কংগ্রেসকে তৃণমূলের সাথে মিশে যাওয়ার পরামর্শ ববির, পাল্টা অধীরের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূলের উচিত বিজেপিতে সংযুক্ত হয়ে যাওয়া। কারণ এরপর তৃণমূলের নেতারা ফের বিজেপিতে পালাবে বলে আমার ধারনা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন