INDIA জোটকে ভয় পেয়েই দেশের নাম বদলের সিন্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী! খোঁচা অধীর চৌধুরীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: INDIA নাম বদলে তার জায়গায় দেশের নাম শুধু ভারত রাখার জন্য একাধিক পরিকল্পনা শুরু করে দিয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই জল্পনা সৃষ্টি হয়েছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংসদে যে বিশেষ অধিবেশন শুরু হতে চলছে, অর্থাৎ কেন্দ্রের ডাকা ওই অধিবেশনেই দেশের নাম সর্বজনীন ভাবে ‘ভারত’ রাখার প্রস্তাব আনা হতে পারে মোদী সরকার। জানা গিয়েছে, সংবিধানে সংশোধনী এনে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নামটি প্রতিস্থাপন করা হবে।

আরও পড়ুন: দুপুর ২টো ২-এর পরে থেকে উধাও স্কুলের CCTV ফুটেজ! আজই শিক্ষকদের থানায় তলব

আর এই সংবাদ প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়। নাম বদলের ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেকেই। আর এইবার এপ্রসঙ্গে মন্তব্য রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। প্রধানমন্ত্রীকে রীতিমত খোঁচা দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন, তাই দেশের নাম বদল করতে চাইছেন।” নাম বদলের ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কটাক্ষ সুরে বলেছিলেন, “ভারত তো আমরা সকলেই বলি। কেন কেন্দ্র সরকারের কি মনে নেই? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো…! কেন্দ্র সরকার চাইছে ইতিহাসকে পরিবর্তন করে দিতে। বিশ্ববিদ্যালয়গুলির সব নাম বদলে দিচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধ, তার নাম বদলে দিচ্ছে। কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিচ্ছে।”

INDIA জোটকে ভয় পেয়েই দেশের নাম বদলের সিন্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর
INDIA জোটকে ভয় পেয়েই দেশের নাম বদলের সিন্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

প্রসঙ্গত, G20 সামিটের পরে সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র সরকার। আর মোদী সরকারের এই পদক্ষেপের জেরেই বিগত এক সপ্তাহ ধরেই জাতীয় রাজনীতিতে চড়ছে উত্তাপ চড়ছে। এরমাঝেই এদিন চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের পোস্ট ঘিরেই শুরু আলোচনা।

INDIA জোটকে ভয় পেয়েই দেশের নাম বদলের সিন্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফ থেকে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’। প্রবীণ কংগ্রেস নেতার কথায়, হিন্দি বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় এমনিতেই ‘ভারত’ শব্দের উল্লেখ থাকে সরকারি ভাবে। তবে ইংরেজিতে এত বছর ধরে ‘ইন্ডিয়া’ ব্যবহার হয়ে আসছে। জয়রামের অভিযোগ, দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদ হুমকির মুখে পড়েছে।

INDIA জোটকে ভয় পেয়েই দেশের নাম বদলের সিন্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

INDIA জোটকে ভয় পেয়েই দেশের নাম বদলের সিন্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত