Adhir Chowdhury: প্রধানমন্ত্রীকে পাগল বলে সম্বোধন! অধীরের মন্তব্য ঘিরে শোরগোল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার বিতর্কের জেরে সংবাদের শিরোনামে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবার সোজা প্রধানমন্ত্রীকেই পাগল বলে সম্বোধন করলেন কংগ্রেস নেতা! দু হাজার টাকা বাতিল হওয়ার প্রসঙ্গে কংগ্রেস নেতার কটাক্ষের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী! এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বললেন, “এ তো মোদী নয়, পাগলা মোদী!” আর কংগ্রেস নেতার এহেন মন্তব্যের মন্তব্যের পরেই তীব্র সমালোচনা করেছে বিজেপি।

আরও পড়ুন: Anubrata Mandal: প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, কেষ্টর ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

সূত্রের খবর, বহরমপুরে কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “কোনও কথা নেই, বার্তা নেই! হঠাৎ করে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে দিল। এমনিতেই এখন দেশের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে টাকা বাতিলের ঘোষণা করে দেওয়া হলে বাজারে দুহাজার টাকার নোট আর চলবে না। এ তো মোদী নয়, পাগলা মোদী। আমি না দেশের মানুষেরা পাগলা মোদী বলেছে।”

প্রধানমন্ত্রীকে পাগল বলে সম্বোধন, ফের একবার বিতর্কের জেরে সংবাদের শিরোনামে অধীর চৌধুরী
প্রধানমন্ত্রীকে পাগল বলে সম্বোধন, ফের একবার বিতর্কের জেরে সংবাদের শিরোনামে অধীর চৌধুরী

তিনি আরও বলেন, “একের পর এক বিজেপির এই সিদ্ধান্ত গুলিতে গোটা দেশের মানুষজন বিজেপি সরকারের প্রতি বিরক্ত হয়ে উঠেছে। এবার আর বিজেপিকে রাখা যাবে না। বিজেপিকে তুলে দেব। এই ঝামেলা হটিয়ে দেওয়াই ভালো। যেমন কর্ণাটকে বিজেপিকে কংগ্রেস হঠিয়ে দিয়েছে আমরা এই রাজ্য থেকেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনকে একসঙ্গে তুলে দেব।”

প্রধানমন্ত্রীকে পাগল বলে সম্বোধন, ফের একবার বিতর্কের জেরে সংবাদের শিরোনামে অধীর চৌধুরী

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক প্রসঙ্গেও কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এপ্রসঙ্গে অধীর বলেন, “কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট করতে হবে। একথা সাধারণ মানুষ বলছে। তখন কিছু দল নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে রাখতে চাইছে। তারা ভাবছে তাদের ছাড়া কংগ্রেসের চলবে না। আমরা এই খেলা বুঝি। মমতা–কেজরিওয়ালকে ছাড়াই কোথাও কিছু অন্যায় হলে কংগ্রেস একাই তার প্রতিবাদ করবে।”

প্রধানমন্ত্রীকে পাগল বলে সম্বোধন, ফের একবার বিতর্কের জেরে সংবাদের শিরোনামে অধীর চৌধুরী

প্রধানমন্ত্রীকে পাগল বলে সম্বোধন, ফের একবার বিতর্কের জেরে সংবাদের শিরোনামে অধীর চৌধুরী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন