নজরবন্দি ব্যুরোঃ হোম আইসোলেশনে করোনা আক্রান্ত শুভশ্রী। প্রায় বছর খানেক অপেক্ষার পর বাজারে এসেছে করোনার টিকা। সাধারণ মানুষ অপেক্ষা করেছিলেন, টিকাকরণের পর ফিরবেন স্বাভাবিক জীবনে। আর তার মধ্যেই এসেছে দ্বিতীয় ঢেউ। মানুষের উদাসীনতা, লাগামছাড়া মিটিং মিছিল মেলা সব মিলিয়ে গোটা দেশের সঙ্গে সঙ্গে ভয়াবহ পরিস্থিতি বাংলাতেও।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত, হোম আইসোলেশনে রয়েছেন অভিনেতা জিৎ।


আর তার থেকে বাইরে নেই টলিপাড়া। আজই অভিনেতা জিৎ জানিয়েছেন টিকা করণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি, ১৬ মার্চ টিকা নিলেও রিপোর্ট পজিটিভ আসে তাঁর। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তার মধ্যেই ফের করোনার থাবা পড়ল টলিপাড়ায়।

এবার করোনায় আক্রান্ত অয়েছেন অভিনেত্রী শুভশ্রী। গত বছরে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বামী রাজ চক্রবর্তী। এবার স্ত্রী। ২১ এর নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূল কংরেসের হয়ে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। নিয়ম করে চলছে মিটিং মিছিল। স্বামীর হয়ে বেশ কয়েকবার রোড শো তে দেখা গেছে অভিনেত্রীকেও।


হোম আইসোলেশনে করোনা আক্রান্ত শুভশ্রী। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানালেন সে কথা। ২২ তারিখে নির্বাচন ব্যারাকপুরে, শেষ মুহুর্তের প্রচারের জন্য আপাতত ব্যারাকপুরে রয়েছেন রাজ। রাজ শুভশ্রীর রয়েছে ৬ মাসের পুত্র সন্তান। তবে সে সুস্থ, সেকথা জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই মুহুর্তে শুভশ্রীর থেকে দূরে রাখা হয়েছে তাকে। ইন্সটাগ্রামে আনুগামীদের মাস্ক স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন, দিয়েছেন সামাজিক দূরত্ব মানার বার্তর।আরও জানিয়েছেন এই মুহুর্তে গৃহবন্দী রয়েছেন তিনি। অনুরোধ করেছেন সকলকে করোনার বিধি যথাযথ ভাবে পালন করে সতর্ক এবং সুস্থ থাকার জন্য।







