গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ক্যানসারে আক্রান্ত তিনি। শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে তাঁকে ICU-তে ভর্তি করা হয়। দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
আরও পড়ুন: ভোট প্রচারে ব্যস্ত থাকবেন, তাহলে দিদি নাম্বার ১ এর কাজ কী ছাড়ছেন রচনা? জবাব দিলেন অভিনেত্রী



স্টার জলসার গীতা এলএলবি-তে অগ্নিজিৎ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। আটের দশকের অভিনেত্রী উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন।



এছাড়াও প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবিতেও অভিনয় করেছেন। ক্যানসারে আক্রান্ত তিনি। কেমো নিয়ে সাময়িক সুস্থ হলেও ফের মারণরোগ ফিরে আসে।
গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
গত ৬ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুধু ক্যানসার নয়, কোলেস্টরেল রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, হার্টের রোগও রয়েছে অভিনেত্রীর। এই মুহূর্তে চিকিৎসকের কড়া নজরে রয়েছেন তিনি।








