Aindrila Sharma: সংকটজনক ঐন্দ্রিলা, বসানো হল ট্র্যাকিওস্টোমি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এখনও ভেন্টিলেটরে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindirla Sharma)। জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। হাওড়ার বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। পাশে রয়েছে পরিবারের সদস্যরা এবং সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। হাসপাতাল সূত্রে খবর, বেশ সংকটজনক পরিস্থিতি ঐন্দ্রিলার।

আরও পড়ুন: অল্প ওঠাতে পারছেন বাম হাত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা

শনিবার থেকে ‘ট্র্যাকিওস্টোমি’ শুরু হল ঐন্দ্রিলার। গলায় ফুটো করে নল ঢোকানো হয়েছে। চিকিৎসকেরা ট্র্যাকিওস্টোমি করেছেন যেন ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা কমানো যায়। অভিনেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকের ভাষায়, এখনও সম্পূর্ণ বিপদমুক্ত নন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, ধীরে ধীরে ভেন্টিলেটর সাপোর্ট কমিয়ে ঐন্দ্রিলা যেন স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারে, সেই চেষ্টাই করছেন তাঁরা।

বেশ সংকটজনক পরিস্থিতি ঐন্দ্রিলার, বসানো হল ট্র্যাকিওস্টোমি
সংকটজনক ঐন্দ্রিলা, বসানো হল ট্র্যাকিওস্টোমি

তবে ভাগাড় সিরিজের পর নতুন ছবির কাজের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু আচমকা ব্রেন স্ট্রোকে ফের লন্ডভন্ড হয়ে যায় ঐন্দ্রিলার জীবন। ঐন্দ্রিলার আচমকা অসুস্থতায় বিপাকে পড়ে গিয়েছিল গোটা টিম। তাই ঐন্দ্রিলার জায়গায় অন্য অভিনেত্রীকে নিয়েই কাজ শুরু করতে হয়েছে। টিমের কয়েকজন পৌঁছেও গিয়েছিল বলে জানা যায়, যার জেরে শ্যুটিং বন্ধ করা ছিল অসম্ভব।

সংকটজনক ঐন্দ্রিলা, বসানো হল ট্র্যাকিওস্টোমি

aindrila 2ঐন্দ্রিলার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন তাঁর সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এর আগেও দু’বার ক্যানসার জয় করে ফিরেছেন অভিনেত্রী। শুক্রবার দুপুরের দিকে প্রেমিক সব্যসাচী চৌধুরী জানিয়েছেন, ‘মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত