Aindrila Sharma: হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা, অবস্থা আরও সঙ্কটজনক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আরোও সঙ্কটজনক অবস্থা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। বুধবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী৷ দেওয়া হয়েছে সিপিআরে৷ অবস্থা স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে ৷ জানা গেছে, ঐন্দ্রিলার মস্তিষ্কের যে দিকে অস্ত্রোপচার করা হয়, তার বিপরীত দিকে বেশ কয়েক জায়গায় রক্ত জমাট বেঁধেছে।

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নিলেন আমির, কি কারণে এমন সিদ্ধান্ত ?

তবে এ বার আর অস্ত্রোপচার করা হবে না জানা গিয়েছে। ওষুধের সাহায্যে সেই জমাট বাঁধা রক্ত বার করার চেষ্টা করা হচ্ছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ঐন্দ্রিলার। রয়েছে জ্বরও। এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। বাড়ানো হয়েছে ভেন্টিলেশনের প্রেসার। মস্তিষ্কে অস্ত্রোপারের পর ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা গিয়েছিল। চলতি সপ্তাহের ছবিটা যদিও অন্য রকম।

হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণ কিছুতেই কমছে না ঐন্দ্রিলার। সেটাই চিন্তার মূল কারণ চিকিৎসকদের। ওষুধ পালটে নতুন ওষুধের কোর্স চালু করা হয়েছে, নতুন অ্যান্টিবায়োটিক চলছে। জ্বর না কমায় স্পষ্ট শরীরে সংক্রমণ কমছে না অভিনেত্রীর, সেটাই ভালো লক্ষণ নয় বলে মনে করছেন চিকিৎসকরা।

হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা, অবস্থা আরোও সঙ্কটজনক
হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা, অবস্থা আরও সঙ্কটজনক

উল্লেখ্য সোমবার সন্ধ্যায় সব্যসাচী তাঁর নিজের ফেসবুকের লেখেন- ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক কিছু একটা ঘটনা ঘটুক, প্রার্থনা করুন। সব কঠিন পরিস্থিতির সঙ্গে ও অতিমানবীয় লড়াই লড়ছে’।

হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা, অবস্থা আরও সঙ্কটজনক

aindrila 2 1শুধু সব্যসাচী নন। তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য প্রাথনা করছে ঐন্দ্রিলার অনুরাগীদের পাশাপাশি বাংলা সিনেমা ও সিরিয়ালের শ্রীলেখা মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারাও ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করছেন। কিন্তু অভিনেত্রীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে বলেই খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত