নজরবন্দি ব্যুরো: বিবাহ বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা ভাস্বর, বিদায় উত্তম পরিবার থেকে! টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এর সাংসারিক জীবনের সমীকরণ মিলছিল না কিছুতেই। বেশ কিছুদিন ধরেই বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে ছিল। তবে তিনি এর আগে মুখ খোলেননি বিবাহ বিচ্ছেদ নিয়ে। তাই ভক্তরা খুব একটা মালুম ও পাননি এই বিষয়ে। তবে পুজোর মরশুমেই পরিবারের আত্মীয়রা পেয়েছিলেন আঁচ।
আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত লিভারপুল তথা ইজিপ্ট তারকা মহম্মদ সালহা
বাড়ির লক্ষ্মী পুজোতে সকলে নিমন্ত্রিত থাকলেও, এবছর তালিকাতে ছিলেননা ভাস্বর চট্টোপাধ্যায়। বাড়ির পুজো তে নবমিতা চট্টোপাধ্যায় কে একা দেখে সকলেই কিছুটা আন্দাজ করেছিলেন। কিন্তু তখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বিচ্ছেদের খবর। তবে এই নিয়ে এবার খোদ মুখ খুললেন ভাস্বর। আর নেই তাঁদের বিয়েটা। তাঁরা ডিভোর্স ফাইল করেছিলেন গত বছরেই।
কিন্তু বেশ কিছু মাস কেটে যায় তারই মাঝে। উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপূজোয় তিনি ডাক ও পান বন্ধু হিসেবে। কিন্তু সেই ছবিটা আর দেখা গেল না ২০২০ তে। বন্ধু হিসেবে নিমন্ত্রণ পাননি এবার ভাস্বর। ভাস্বর ও নবনীতার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে ১২ আগস্ট ই। কিন্তু ভাস্বরের পছন্দ নয় ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া, তাই তাঁরা এই বিষয়টা রেখেছিলেন নিজেদের মধ্যেই।
বিবাহ বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা ভাস্বর, বিদায় উত্তম পরিবার থেকে! বর্তমানে কোন যোগাযোগই নেই ভাস্বর-নবমিতার জুটির মধ্যে। ভক্ত মহলে আক্ষেপের সুর টলিউড অভিনেতা বিচ্ছেদের খবর সামনে আসতেই।



