নজরবন্দি ব্যুরোঃ আজই তৃণমূলে যোগদান করলেন, বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে সহ বাংলা সিনেমায় অন্যতম অভিনেতা ভরত কল। আর এদিন এরই সঙ্গে যোগদেন রাশিদ খানের মেয়ে সাওয়ানা খান। এছাড়াও তৃণমূলের পতাকা হাতে নেন ‘মোহর’, ‘জল নূপুর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করা অভিনেত্রী লাভলি মিত্রও।
আরও পড়ুনঃ ভাঙতে চলেছে দীর্ঘদিনের রীতি, রাজ্য বাজেট পেশের আগে থাকছে না রাজ্যপালের ভাষণ
‘আমি বেইমানি করতে পারব না’, দলে যোগ দিয়েই এমনটাই বললেন অভিনেতা দীপঙ্কর দে। এদিন কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকাদের মন্তব্যকে নিয়েও প্রতিক্রিয়া দেন ব্রাত্য বসু। রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফাদের মন্তব্যের সমর্থন করেন তিনি। কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দিল্লির কৃষক আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সেই প্রসঙ্গেও জানান তৃণমূল এই নেতা। বেশকিছুদিন আগেই শাসকদলে যোগ দিয়েছিলেন অভিনেতা সৌরভ দাস। তারপরই টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের মতোন অভিনেতা অভিনেত্রীরাও একে একে যোগদেন তৃণমূলে। এছাড়াও তৃণমূলে নাম লেখালেন ইম্পার কর্তা পিয়া সেনগুপ্তও।
এছাড়াও দিল্লির কৃষক আন্দোলন নিয়ে, যে তারকারা রিহানা-গ্রেটাদের বিরুদ্ধে কথা বলছেন, তাঁদের কি ভয় দেখানো হচ্ছে? এইদিন সেই নিয়েই প্রশ্ন তোলেন ব্রাত্য বসু। তিনি বলেন, “যে তারকারা এখনও বিজেপিতে যাওয়ার কথা ভাবছেন, তাঁরা ভুল করছেন। আজকে যখন সাওনার মতো মানুষরা এসে দাঁড়ায়, টিটোদার (দীপঙ্কর দে) মতো মানুষরা এসে দাঁড়ায়, তখন বুঝতে হবে পুরোটা এখনও বিকিয়ে যায়নি। পুরোটা চাটার্ড ফ্লাইট নিয়ন্ত্রণ করতে পারে না।”



