নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বহু অভিনেতা রয়েছে যারা সাফল্যের সিঁড়িতে ওঠার আগেই তাদের ব্যাক্তিগত জীবনের বিবাদের জেরে নানান রকম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই তালিকায় রয়েছে শক্তি কপূর থেকে শুরু করে বিবেক ওবেরয়, ফারদিন খানের মত একাধিক অভিনেতা। যার কারনে তারা সাফল্যের খুব কাছে এসেও শেষমেশ আর সাফল্যের সিঁড়িতে উতরাতে পারেনি।
আরও পড়ুনঃ বিরল রোগে পেশির ব্যথায় ভুগছেন সামান্থা, চিকিৎসার খরচ শুনলে চমকে উঠবেন
বলিউডের বেশ নামজাদা অভিনেতা শক্তি কপূর। প্রধানত ভিলেনের চরিত্রেই তাকে অভিনয় করতে দেখা জেত। ভিলেনের চরিত্রেই বাজিমাত করেছিলেন তিনি। এখনও পর্যন্ত প্রায় ২০০ টিরও বেশী ছবিতে অভিনয় করেছেন তিনি। বহু বক্সঅফিস কাঁপানো ছবি রয়েছে তার ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি তিনি একবার ‘বিগ বস্’ রিয়্যালিটি শোতে অংশগ্রহন করেছিলেন। সেখানেই ঘটে যত বিপত্তি।

২০১১ সালে ‘বিগ বস্’ রিয়্যালিটি শোতে অংশগ্রহন করে তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক বিতর্ক রটে তার ব্যাপারে। সেই সময় সামনে এসেছিল তিনি নাকি এক মহিলার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন।
শারীরিক সম্পর্কের বিনিময়ে ছবিতে কাজের অফার! ভাইরাল ভিডিও ফের সামনে
শুধু তাই নয় সেই মহিলা যখন শারীরিক সম্পর্ক করতে রাজি হয়নি তখন তিনি শারীরিক সম্পর্কের বিনিময়ে ছবিতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই ভিডিওই সামনে এসেছিল। যা সম্প্রতি আবার ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিওটিতে লক্ষ্য করা যায়। অভিনেতা ওই মহিলাকে অশালীন ভাষায় কিছু কথা বলে। তবে এই ভিডিওটিকে সম্পূর্ণ সাজানো বলে শক্তি কপূর দাবী করেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি নজরবন্দী।









