নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি বেশ কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন। বিরল রোগে ভুগছেন তিনি গত এক বছর ধরে। তবে এখনও কোনভাবে সেই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। সেই রোগ নিয়ে তিনি গত এক বছর ধরেই নিজের কর্মজীবন অব্যাহত রেখেছিলেন। কিন্তু এবার তিনি তার ব্যাক্তিগত জীবনে মননিবেশ করতে চান।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী


যদিও অভিনেত্রী গতবছরে তার অসুস্থতার কথা সামনে আনেননি। চলতি বছরেই তিনি তার এই বিরল রোগের কথা অনুরাগীদের সাথে ভাগ করে নেন। জানা যায় তিনি সেই রোগ থেকে মুক্তি পেতেই হাইপারবেরিক থেরাপি করাচ্ছেন। কিন্তু সেই থেরাপির জন্য কত টাকা খরচা হচ্ছে জানেন? তথ্য অনুযায়ী এই থেরাপির জন্য প্রায় ১ কোটি টাকা খরচ হবে অভিনেত্রীর।

তবে এখনি বিরতি নিচ্ছেন না তিনি। এই মুহূর্তে অভিনেত্রীর একটি ছবি এবং সিরিজের কাজ রয়েছে। সেই কাজগুলি শেষ করেই তিনি বিরতি নেবেন। সেই বিরতিও বেশ লম্বা। প্রায় ছয় মাস এমনটাই জানা গিয়েছে। তবে তার বেশীও হতে পারে এমনটাই অনুমান করছেন অনুরাগীরা।
বিরল রোগে পেশির ব্যথায় ভুগছেন সামান্থা, খরচ প্রায় এক কোটি
এই মুহূর্তে রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। সেই সিরিজে সামান্থার বিপরীতে দেখা যাবে বলিউড তারকা বরুণ ধওয়ানকে। এবং এই মুহূর্তে খুশি ছবি নিয়েও তিনি ব্যস্ত রয়েছেন। সিরিজের কাজ শেষ হলেই তিনি ছবির কাজেই হাত দেবেন। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে বিজয় দেবেরাকোন্ডাকে। এই কাজ শেষ হলেই সামান্থা পাড়ি দেবেন আমেরিকাতে।









