অভিনেত্রী সায়নি ঘোষ। যদিও এখন তিনি অভিনেত্রী থেকে নেত্রীই বেশি। এবার লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন সায়নী। ভোটে জিতেই তিনি প্রথম পদক্ষেপ নিয়েছেন দিদিকে বলোর মত হেল্পলাইন। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন অভাব অভিযোগের কথা বলতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: বয়স মাত্র ৩৬, তিন বারের সাংসদ, মোদীর মন্ত্রীসভায় এবার সর্বকনিষ্ঠ তিনিই



এবার নবনির্বাচিত সংসদের কাছে সাহায্য চেয়ে বসলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তিনি তার ফেসবুকে সায়নীকে উদ্দেশ্য করে লিখেছেন সাহাজ্যের কথা। ঠিক কী লিখেছেন ভাস্বর? তিনি লিখেছেনঃ
মাননীয়া Saayoni Ghosh
এই যে রাস্তার ছবিটা দেখছেন এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৪ থেকে Dassani 2 studio তে shoot করতে আসছি,একই অবস্থা। রোজ মনে হয় গাড়ির বদলে cycle বা পায়ে হেঁটে shooting করতে এলে ভাল হত।বর্ষায় কতটা সাংঘাতিক হয়ে ওঠে hope you understand.
বিগত দিনে কেউ কাজ করেনি। আপনি আশাকরি এর সুরাহা করবেন কারণ আপনি তো মন দিয়ে শুধু রাজনীতিটাই করেন।
বিনীত
Bhaswar Chatterjee


নতুন সাংসদ সায়নীর কাছে সাহায্য চাইলেন অভিনেতা ভাস্বর, কী উত্তর দিলেন নয়া সাংসদ

ভাস্বরএর এই আবেদনের সাড়া দিয়েছেন নতুন সাংসদ। তিনি বলেছেন, ‘ নিশ্চই ভাস্বরদা। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। এর জন্য যদি আপনি এমন কোনও কনট্যাক্ট দিতে পারেন যাঁর সঙ্গে যোগাযোগ করে আমার টিম ওই নির্দিষ্ট জায়গাটি দেখে আসতে পারে। দয়া করে ইনবক্স করুন’।








