Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার! অবাক করা যুক্তি অভিযুক্তের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বলয় টপকে ঢুকে পড়েন হাসনাবাদের যুবক হাফিজুল মোল্লা। কেন সে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে প্রবেশ করল বাড়ির ভিতরে? তা জানতেই আটক করে পুলিশ। কিন্তু আদালতের তাঁর যুক্তি শুনে হবাক হলেন সকলেই। অভিযুক্তের আইনজীবীর বক্তব্য, মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার! লালবাজার ভেবে ঢুকে পড়েছিল সেখান হাফিজুল।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার! অবাক করা যুক্তি অভিযুক্তের 

এদিন আদালতে হাফিজুলের আইনজীবী বিকাশ চন্দ্র গুছাইত বলেন, কীভাবে একজন অচেনা লোক মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে প্রবেশ করল তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। নিরাপত্তার গাফিলতি সহ অনেক কিছুই হতে পারে। তবে যেটুকু জানা গেল তা হল, লালবাজার ভেবে ও ওখানে ঢুকে গিয়েছিল। এই যুক্তি শুনে অবাক সকলেই। তবে কি হাফিজুলের বিরুদ্ধে তদন্ত হবে?

মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার, অভিযুক্তের যুক্তি 

যেহেতু গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে জড়িত, তাই অভিযুক্তের বিরুদ্ধে ৪৫৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী ১১ জুলাই পরবর্তী শুনানি। ততদিন অবধি তাঁকে হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার, অভিযুক্তের যুক্তি 

মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার, অভিযুক্তের যুক্তি 
মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার, অভিযুক্তের যুক্তি 

উল্লেখ্য, রাত ১ টা নাগাদ পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের চলে যান ওই ব্যক্তি। সারা রাতে ধরে বসেছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে স্ত্রীস্তরীয় নিরাপত্তা থাকে। পুলিশের কড়া নিরাপত্তা বলয় টপকে কীভাবে প্রবেশ করলেন ওই ব্যক্তি? হাসনাবাদ থেকে কি উদ্দেশ্যে এসেছিল হাফিজুল? তা জানতে তদন্ত শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন