আরজি করের মৃতদেহ থেকে অর্গান বের করে নেওয়া হতো, অভিযোগ মর্গের প্রাক্তন অধিকর্তার

আরজি করের মৃতদেহ থেকে অর্গান বের করে নেওয়া হতো, পরে তা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে পাঠানো হতো। অভিযোগ মর্গের প্রাক্তন অধিকর্তার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকোর কাণ্ডে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। আর ছবির মূলেই রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। এবার আরও এক ভয়াবহ অভিযোগ করছেন হাসপাতালের মর্গের প্রাক্তন অধিকর্তা তারক চট্টোপাধ্যায়। তার কথায় আরজি করের মর্গের মৃতদেহ থেকেও টাকা রোজগার করা হতো। যেই টাকার একটা অংশ যেত সন্দীপ ঘোষের কাছে। অর্থাৎ গোটা আরজি করের কনায় কনায় জাল বুনে রাখার অভিযোগ উঠছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

৯ ই আগস্ট আরজি করের ঘটনার পর থেকেই একটাই অভিযোগ সামনে আসছে যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে। এবং সব ক্ষেত্রে আঙুলের তির হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে। এর আগে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর তার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার হাসপাতালের প্রাক্তন আপার ডিভিশন ক্লার্ক অভিযোগ করেন,”হাসপাতালের গেট থেকে শুরুকরে মর্গ পর্যন্ত ওনার রাজত্ব ছিল। মর্গের ভেতর ওনার একটা আলাদা সেটআপ ছিল। এমনকি ওনাকে পরোক্ষভাবে আরজি করের ‘মুখ্যমন্ত্রী’ বলা হতো।”

এছাড়াও তারক চট্টোপাধ্যায় অভিযোগ করেন, “শব বাহি গাড়ি থেকে দেহ সেলাই সব ক্ষেত্রেই লাগতো টাকা। মর্গের নথিতে সই করতে লাগতো ৩০০০ টাকা এইভাবে হাসপাতালে কেউ মারা গেলে সেই মৃতের পরিবারের থেকে নেওয়া হতো ১০ হাজার টাকার প্যাকেজ। আর এই টাকার একটা অংশ সন্দীপ ঘোষ খেতো।” এরপর তিনি বলেন “মৃতদেহ থেকে অর্গান বের করে নিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ গুলোতে পাঠানো হতো।” অর্থাৎ মর্গ থেকে টাকা রোজগারের একটা ‘দাদন’ প্রথা চালু করে ছিল করা হয়েছিল।

এছাড়াও হাসপাতালের জৈব বর্জ্য বা ‘বায়োমেডিক্যাল ওয়েস্ট’ বেআইনি ভাবে বাইরে বিক্রি করা থেকে শুরু করে একাধিক দুর্নীতির  সাথে জড়িত এই সন্দীপ ঘোষ। এমনকি সরকারি অর্থ নয়ছয় থেকে কাগজ ছাড়াই আরজি কর চত্বরে খাবারের স্টল-ক্যান্টিনের বরাত বাবদ আয়, সবক্ষেত্রেই দেদার দুর্নীতি! আরজি করে স্টল দেওয়ার নামে বেলাগাম দুর্নীতির অভিযোগ রয়েছে । স্ত্রী-রোগ বিভাগের বিল্ডিংয়ের পাশেই স্টল। এই স্টলের অনুমতি নিয়েও স্বজনপোষণের অভিযোগ। রিপাবলিকের অন্তর্তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য। স্টলের মালিক ক্ষমা লৌহ বেলগাছিয়ার তৃণমূল নেতা চন্দন লৌহ-র স্ত্রী। তাঁদের বাড়ির নিচেই বিধায়ক অতীন ঘোষের দলীয় কার্যালয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত