মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি। গুরুতর জখম পুলিশকর্মী, শুরু তদন্ত।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি। গুরুতর জখম এক পুলিশকর্মী। গুলিবিদ্ধ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী। আজ সকাল ছটা নাগাত ঘটনাটি ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের পুলিশ কিয়স্কে আচমকাই চলে গুলি। গুলির শব্দ শুনে আশপাশ থেকে দৌড়ে আসেন অন্যান্য পুলিশ কর্মীরা। সূত্রের খবর গুলি লেগেছে নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র পুলিশের কনস্টেবল দিনেশ কর্মকারের। তাঁকে গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার পরামর্শে সিলমোহর। JEE এবং NEET ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরোধীরা।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি। সূত্রের খবর সশস্ত্র পুলিশের কনস্টেবল দিনেশ কর্মকারের গালে গুলি লেগেছে। গুলির শব্দ শুনে পুলিশ কিয়স্কে দৌড়ে আসেন অন্যান্য নিরাপত্তারক্ষীরা। দেখা যায় দিনেশের মুখ রক্তে ভেসে যাচ্ছে। তাঁকে তৎক্ষণাৎ পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি স্থিতিশীল। অস্ত্রপ্রচার করে গুলি বার করে দেওয়া হয়েছে দিনেশের শরীর থেকে। তবে হাসপাতাল সূত্র জানাচ্ছে গুলি বার করা হলেও বিপদমুক্ত নন দিনেশ। ক্ষতস্থান থেকে এখনও রক্ত ঝরছে। রক্তপাত বন্ধ করা গেলে তবেই নিরাপত্তাকর্মীকে স্থানান্তরিত করা হবে প্লাস্টিক সার্জারি বিভাগে।

কিন্তু গুলি চলল কিভাবে তা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। তবে এই আকস্মিক ঘটনায় যথেষ্ট উদবিঘ্ন প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, দিনেশ গতকাল রাতের ডিউটি তে ছিলেন। আজ সকালে ডিউটি পরিবর্তনের সময় দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রশাসনের একাংশের মতে ডিউটি পরিবর্তনের সময় বন্দুকের ম্যাগাজিন খুলে নিয়ে সেই বন্দুক পরের যিনি ডিউটি তে যোগ দিতে এসেছেন তাঁকে দেওয়া নিয়ম। আর এই ম্যাগাজিন খোলার সময় অসতর্ক থাকার কারনেই গুলি চলেছে।

যদিও ‘অ্যাক্সিডেন্টাল ফায়ার’ নিয়ে এখনই নিশ্চিত নন গোয়েন্দারা। তাই শুরু হয়েছে তদন্ত। তদন্তকারী আধিকারিক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখছেন। পাশাপাশি যারা ওই সময় মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর