বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত, পাল্টা মামাকে ব্লক সভাপতির দায়িত্বে এনে চমক অভিষেকের

মামা-ভাগ্নে জুটি লোকসভায় বীরভূমে তৃণমূলকে কতটা অ্যাডভান্টেজ দেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে লাল মাটির দেশকে নিয়ে বিশেষ ভাবনা তৃণমূল কংগ্রেসের (TMC)। একুশের বিধানসভা ও তেইশের পঞ্চায়েত ভোটে বীরভূমের (Birbhum) রামপুরহাট ১ নম্বর ব্লকে ঘাসফুলের চেয়ে বেশি ভোট পায় পদ্ম শিবির। এবার সেই ব্লকের সভাপতি করা হল নীহার মুখ্যোপাধ্যায়কে (Nihar Mukherjee)। যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মামাতো ভাই, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামা। মামা-ভাগ্নে জুটি লোকসভায় বীরভূমে তৃণমূলকে কতটা অ্যাডভান্টেজ দেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: কলকাতা পুলিশে দ্বিতীয় দফায় কনস্টেবল নিয়োগ, শূন্যপদ ৩৭৭০, শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি

বিগত এক বছরেরও বেশি সময় ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছুটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা বীরভূম (Birbhum)। কারণ এতদিন এই বিশাল সাঁওতাল পরগনা একার হাতে সামলে আসতেন ঘাসফুলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই কেষ্ট মণ্ডল সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহার জেলে বন্দি। আর অনুব্রতহীন বীরভূমের দায়িত্ব এরপর থেকেই নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত, পাল্টা মামাকে ব্লক সভাপতির দায়িত্বে এনে চমক অভিষেকের

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর জেলায় গুরুত্ব বেড়েছে কাজল শেখের। কিন্তু লোকসভা নির্বাচনের মত গুরুত্বপূর্ণ জনমত পরীক্ষায় এই বিশাল জেলায় কাজল শেখ তৃণমূলকে আদৌ কতটা লিড এনে দিতে পারবেন তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাই এই জেলাকে ব্লকভিত্তিক ভাবে ভাগ করে কমিটি গঠন করে একেবারে সরাসরি জনসংযোগের উপর জোর দিতে চাইছে ঘাসফুল ব্রিগেড।

বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত, পাল্টা মামাকে ব্লক সভাপতির দায়িত্বে এনে চমক অভিষেকের

বুধবার রাজ্যের বিভিন্ন ব্লক সভাপতিদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় দেখা যাচ্ছে, বীরভূমের (Birbhum) ১৯টি ব্লকের মধ্যে ৫টি ব্লকে সভাপতি পদে রদবদল করা হয়েছে। আর এই ব্লক গুলির মধ্যে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক বিগত বেশ কয়েক বছর ধরে যেন কিছুটা ঘাসফুলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঘটনার ২০২২ সালের ২১ শে মার্চ বগটুই কাণ্ড দিয়ে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেফতার হন। এরপর সভাপতি করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে।

বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত, পাল্টা মামাকে ব্লক সভাপতির দায়িত্বে এনে চমক অভিষেকের

কিন্তু জিম্মি ব্লক সভাপতি পদের উপযুক্ত মর্যাদা দিতে পারেননি। কেন? অনেকেই জানেন, রামপুরহাট ১ ব্লকের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মামার বাড়ি। সেখানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হল মুখ্যমন্ত্রীর মামাতো বৌদি পম্পা মুখোপাধ্যায়। কিন্তু জিম্মির নেতৃত্বে পম্পা সহ আরও দুই তৃণমূল প্রার্থী হেরে যায় বিজেপির কাছে। সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামা নীহার মুখ্যোপাধ্যায়কে রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি করা হল।

বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত, পাল্টা মামাকে ব্লক সভাপতির দায়িত্বে এনে চমক অভিষেকের

বিরোধীদের তরফে আবারও পরিবারবাদ রাজনীতির অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। যদিও সে অভিযোগকে নস্যাৎ করে বীরভূমের তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, জেলার অনেক ব্লকে বদল এসেছে, এই অঞ্চলে নীহারবাবুই যোগ্য তাই তাঁকে করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত