কলকাতা পুলিশে (Kolkata Police) দ্বিতীয় দফায় ৩,৭৭০ জন কনস্টেবল নিয়োগ হতে চলেছে। প্রথম দফার কনস্টেবল নিয়োগ (Constable Recruitment) প্রক্রিয়া প্রায় শেষ। এবার দ্বিতীয় দফায় চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ৩,৭৭০ জনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ২৭০টি আসন। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।


প্রথম দফায় ২,২৫০ জন কনস্টেবলকে নিয়োগ (Constable Recruitment) করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ের ইন্টারভিউ। আগামী ১২ দিন ধরে রাজ্য়ের ৬টি জায়াগায় লালবাজারের পদস্থ পুলিশ কর্তারা এই ইন্টারভিউ নেবেন। উত্তীর্ণদের বাধ্যতামূলকভাবে কনস্টেবলের প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ শেষে তাঁরা হাতে পাবেন নিয়োগপত্র।

কলকাতা পুলিশে (Kolkata Police) কনস্টেবল পদে প্রায় ১২ হাজার শূন্যপদ রয়েছে। সেখানে প্রথম দফায় ২,২৫০ জন ও দ্বিতীয় দফায় ৩,৭৭০ জন কনস্টেবলকে নিয়োগ (Constable Recruitment) করতে চাইছে লালবাজার। অর্থাৎ, মোট প্রায় ৬ হাজার নিয়োগ হবে। বাকী থাকবে আরও ৬ হাজার শূন্যপদ। তবে, আপাতত ৬ হাজার নিয়োগ হলে বাহিনীতে কর্মী-সংকট কিছুটা মিটবে বলেই মনে করছে লালবাজার। লোকসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।



কলকাতা পুলিশে দ্বিতীয় দফায় কনস্টেবল নিয়োগ, শূন্যপদ ৩৭৭০, শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি
প্রসঙ্গত, প্রথম পর্যায়ে কনস্টেবল (Constable Recruitment) পদে ২,২৫০ জনের মধ্যে পুরুষ ১,৫০০ জন ও মহিলা ৭০০ জনের নিয়োগ হবে। দ্বিতীয় দফায় ৩,৭৭০ জনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ২৭০টি আসন। কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল পদে দীর্ঘদিন ধরে কোনও নিয়োগ হয়নি। তাছাড়া, কিছুদিন আগেই ভাঙড়ের চারটি থানা ও একটি ট্র্যাফিক গার্ড কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই দেখা দিয়েছে কর্মী সংকট।








