হাইকোর্ট ও কমিশনকে ‘সর্বান্তকরনে’ ধন্যবাদ, সবাইকে কোভিড মোকাবিলায় আহ্বান অভিষেকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁর ট্যুইট মানেই এখন বড় খবর রাজ্যের সংবাদমাধ্যমে। এই মুহুর্তে বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে সব থেকে চর্চিত নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন নিজের কেন্দ্র ডায়মণ্ড হারবার কে সুরক্ষিত করতে। তাঁর বক্তব্য এবং পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরাও। সমস্ত জনপ্রতিনিধিরা যাতে এই পদক্ষেপ নেন তার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফ, রাশ টানতে নয়া নির্দেশিকা কমিশনের

একদিকে যখন তৃণমূল যখন চাইছিল চার পুরনিগমের ভোট হোক, রাজ্য সরকার চাইছিল গঙ্গাসাগর মেলা হোক, ঠিক তখনই  অভিষেক বন্দোপাধ্যায়ের মন্তব্য ঝড় তুলে দেয় বাংলার বুকে। ভোট রাজনীতি বা সব কিছুর আগে মানুষের জীবন কে প্রাধান্য দেওয়ার কথা বলে অভিষেক মন জিতেছেন চিকিৎসকদেরও। অভিষেক বলেছেন, ‘আমার ব্যক্তিগত মত আগামী দু’মাস সব কর্মসূচি বন্ধ রাখা হোক। ভোট পরেও করা যাবে। মানুষ বাঁচলে, আমরা বাঁচব।’

অভিষেকের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই তৃণমূলের অন্দরে ঝড় ওঠে। কল্যান বন্দোপাধ্যায়ের মত নেতা সুর সপ্তমে তোলের অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর মতই প্রকাশ্যে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি কাউকে মানেন না। এমনকি অভিষেকের ডায়মণ্ড হারবার মডেলের বিরোধিতা করেন কল্যাণ। পড়ে দেখা যায় অভিষেকের ‘ব্যাক্তিগত মতে’ শিলমোহর দিয়ে তৃণমূল এবং রাজ্য সরকার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে।

আর রাজ্য সরকার এবং শাসক দলের আর্জি মেনে ২৪ ঘন্টার মধ্যেই ৩ সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বলা যায়, ভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল, যে মামলাতেও বিচারপতিরা ইঙ্গিত দিয়েছিলেন ভোট পিছিয়ে দেওয়ার এই মুহুর্তে জনগনের জন্যে হিতকর। এদিকে আজ যখন কমিশন বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা করল তারপরেই ট্যুইট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হাইকোর্ট ও কমিশনকে ‘সর্বান্তকরনে’ ধন্যবাদ, সবাইকে কোভিড মোকাবিলায় আহ্বান অভিষেকের।

হাইকোর্ট ও কমিশনকে 'সর্বান্তকরনে' ধন্যবাদ, সবাইকে কোভিড মোকাবিলায় আহ্বান অভিষেকের।
হাইকোর্ট ও কমিশনকে ‘সর্বান্তকরনে’ ধন্যবাদ, সবাইকে কোভিড মোকাবিলায় আহ্বান অভিষেকের।

ট্যুইটে তিনি লিখেছেন, “রাজ্যে ৩ সপ্তাহের জন্যে নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্যে আদালত এবং রাজ্য নির্বাচন কমিশনকে সর্বান্তকরনে ধন্যবাদ জানাচ্ছি। আসুন সবাই মিলে আগামী ৩ সপ্তাহের মধ্যে বাংলার কোভিড পজিটিভিটি রেট কে ৩ শতাংশের নিচে নামিয়ে আনি।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন