শেষলগ্নে লোকসভা নির্বাচন। আগামী ১ জুন সপ্তম দফায় ভোটগ্রহণ। আর তারপর ৪ তারিখ ফলাফল। মাঝে রেমালের কারণে প্রচারে কিছুটা বাধার সম্মুখীন হয় সব দলই। মঙ্গলবার জোরকদমে শুরু হয়েছে শেষ দফার প্রচার। আজ, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: তৃণমূল আর সিপিআইএম একই মুদ্রার এপিঠ-ওপিঠ! অশোকনগরে দাবি মোদির
বিষ্ণুপুরের সভা থেকে অভিষেকের দাবি, “আপনারা সবটাই দেখতে পারছেন। একদিকে, আপনাদের দিদি সমস্ত রকম সাহায্য করছেন আর মোদি সব নিয়ে যাচ্ছেন। সবকিছুতে ট্যাক্স লাগছে। এই ঝড় হল, রাজ্য সরকারের তরফে সর্বোতভাবে পাশে থাকার চেষ্টা করা হয়েছে। আর উনি (পড়ুন মোদি) আসছেন মিথ্যে কিছু গ্যারান্টি দিয়ে চলে যাচ্ছেন।”

সঙ্গে অভিষেক আরও বলেন, “আমরা ক্ষমতায় থাকতে লক্ষ্মীর ভাণ্ডার কোনও দিন বন্ধ হবে না। ওবিসি-দের শংসাপত্র বাতিল করে দিল। এটাও চক্রান্ত। আমরা কথা দিচ্ছি, ওবিসি-দের শংসাপত্র বাতিল হতে দেব না। এবার আপনারা সিদ্ধান্ত নিন। আপনারা দিদির পাশে থাকবেন না মোদির পাশে।”

দিদি দিচ্ছেন আর মোদি নিয়ে যাচ্ছেন, ‘সিদ্ধান্ত নিন’ জনতার দরবারে আর্জি অভিষেকের
মঙ্গলবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে আশোকনগরে সভা করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। মোদি এক দিন আগেই দাবি করেছেন, এবারের লোকসভায় বিজেপির সবচেয়ে উল্লেখযোগ্য ফল হবে বাংলায়। আর মাত্র কয়েকদিন। ৪ তারিখ ফলাফল প্রকাশের দিকেই নজর রয়েছে আপামর দেশবাসীর।




