ডায়মন্ডে তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার, অভিজিতকে পাল্টা কী বললেন অভিষেক?

Abhishek-Avijit: অভিষেককে 'তালপাতার সেপাই' বলে উল্লেখ করে আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারিও দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে আসছে, জানিয়ে গেরুয়া শিবিরে যোগদানের কথা জানালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। তমলুক কেন্দ্র থেকে টিকিট দেওয়ার গুঞ্জন থাকলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা। সেখানে প্রার্থী হবেন না তো অভিজিৎ?
ডায়মন্ডে তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার, অভিজিতকে পাল্টা কী বললেন অভিষেক?
ডায়মন্ডে তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার, অভিজিতকে পাল্টা কী বললেন অভিষেক?
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কে একটা আছে না তালপাতার সেপাই, তাঁকে সবাই সেনাপতি বলে। উনি কী যুদ্ধ জিতেছেন আমি জানি না। ডায়মন্ড হারবারে ওনার দুষ্কৃতী দল রয়েছে। আমি চাইলে তাঁকে সেখানে লক্ষ লক্ষ ভোটে হারাতে পারি। অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল। তাঁকে ব্যবহার করে এই নারদা কাণ্ড করানো হয়েছিল, কোনও স্টিং অপারেশন হয়নি।”
ডায়মন্ডে তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার, অভিজিতকে পাল্টা কী বললেন অভিষেক?
দল হিসাবে বিজেপিকে বেছে নেওয়া প্রসঙ্গে অভিজিৎ জানান, তিনি ঈশ্বর বিশ্বাসী তাই সিপিআইএমে যোগ দেবেন না। পাশাপাশি, কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতিও তাঁর পছন্দ নয়। একমাত্র বিজেপিই এই মুহূর্তে তৃণমূলের বিরোধিতা করতে পারদর্শী বলে জানিয়েছেন অভিষেক। সঙ্গে বলেছেন, বিজেপিও যেমন তাঁর সাথে যোগাযোগ করেছে সেরকম তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগ করেন।

ডায়মন্ডে তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার, অভিজিতকে পাল্টা কী বললেন অভিষেক?

ডায়মন্ডে তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার, অভিজিতকে পাল্টা কী বললেন অভিষেক?
অভিজিতকে পাল্টা অভিষেক বললেন, “উনি নিজের অজান্তেই মুখ ফস্কে একটা সত্যি কথা বলে ফেলেছেন!  স্বীকার করে নিলেন যে উনি বিজেপির কাছে গিয়েছিলেন, বিজেপিও ওনার কাছে এসেছিল। অর্থাৎ, বিচারপতি থাকাকালীন যখন উনি বিভিন্ন মামলার শুনানি করেছেন, তখন বিজেপি এবং ওনার মধ্যে যোগাযোগ ছিল। এই সত্যিটা উনি স্বীকার করে নিয়েছেন। বাকিটা আমি বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন