নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার নজরুল মঞ্চে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির উদ্বোধন হয়। তারপরই হাতেকলমে সেই কর্মসূচি শিখিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। কীভাবে চলবে এই কর্মসূচি? অভিষেক জানিয়েছেন, কর্মসূচির দু’টি পর্যায় রয়েছে।
আরও পড়ুনঃ ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক
এক, অঞ্চলে বা নগরে একদিন এবং দুই, দিদির দূত। গোটা প্রক্রিয়াটা পরিচালনা করবেন ৩২০ নেতা ও সাড়ে ৩ লক্ষ কর্মী। কর্মসূচি চলবে ১০-২৮ জানুয়ারি। এই সবের মধ্যেই শিক্ষক নিয়োগ নিয়েও মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরির দাবিতে পরীক্ষার্থীরা এখনও ধরনা দিচ্ছেন। আদালতেও এনিয়ে মামলা চলছে। পরদিকে ভুয়ো শিক্ষকের নামও প্রকাশ করেছে পর্ষদ। এদের ভবিষ্যত কী হবে?

অভিষেক বলেন, ”আমি আর কী বলতে পারি। একদফা তাঁদের সঙ্গে বৈঠক করেছি। সবটাই একটা আইনি জটিলতার কারণে করা যাচ্ছে না। এ নিয়ে এসএসসি-র চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলের তরফে আমার সীমাবদ্ধ এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার তা আমি করেছি।
কি হবে রাজ্যের হবু শিক্ষকদের ভবিষ্যৎ? চাকরি নিয়ে মুখ খুললেন অভিষেক

দলের তরফে একটা জানিস বারবার স্পষ্ট করে বলা হয়েছে। আমরা চাই যারা আন্দোলন করেছেন বা যারা যোগ্য তাদের সবার চাকরি হোক। আইনি জটিলতার কারণে বা মিডিয়ার আলোক আলোকিত হয়ে সেই আলোর বাইরে আর অনেকে বের হতে পারেছেন না অনেকে। চাকরিপ্রার্থীদের বলব সত্যের সঙ্গে থাকুন। সরকার চায় আপনাদের চাকরি হোক।”




