ডায়মন্ড হারবারে দলীয় সভায় কাউন্সিলর ও উপপুরপ্রধানদের কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের ভোটে কিছু ওয়ার্ডে কী করে আইএসএফ এবং বিজেপি লিড পেল তা নিয়ে প্রশ্ন তুললেন শাসক দলের সেকেন্ড-ইন-কম্যান্ড।
আরও পড়ুন: লোকসভায় তিহাড় থেকে ‘খেলবেন’ অনুব্রত? বীরভূমের দেওয়ালে পাল্টা জবাব বিজেপির
বুধবার ডায়মন্ড হারবারে দলীয় বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বললেন, “এত পরিষেবার পরেও যদি ফল খারাপ হয় তাহলে বুঝতে হবে মানুষ চাইছেন না। সেক্ষেত্রে সরে যেতে হবে।” আগের নির্বাচনের ফলাফলকে টেনে এনে চার কাউন্সিলর ও উপপুরপ্রধানদের কাজের কার্যত সমালোচনা করেলেন তৃণমূল সেনাপতি।

ডায়মন্ড হারবারের দু’বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে ৭১ হাজারের বেশি ভোটে জেতেন তিনি। ২০১৯ সালে সেই ভোট ব্যবধান ছাড়িয়ে যায় ৩ লক্ষেরও বেশি-তে। তা সত্ত্বেও আসন্ন লোকসভার আগে কিছুটা কপালে ভাঁজ অভিষেকের। কারণ, আগের নির্বাচনে কয়েক জায়গায় বিরোধীদের লিড।

দলীয় কর্মীদের ‘কড়া’ বার্তা অভিষেকের, ডায়মন্ড-জয় নিয়ে ‘চিন্তায়’ তৃণমূল সেনাপতি!
নিজের কেন্দ্রের উন্নয়নের খতিয়ান নিয়ে মাঝেমধ্যেই সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ‘ব্যাপক’ উন্নয়নের কথা তিনি বলেন সেখানে ‘চাপ’ হওয়ার কিছু থাকতে পারে না। তবুও, এবার যেন কিছুটা কপালে ‘ভাঁজ’ তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের। এখনও পর্যন্ত বিজেপি ডায়মন্ডে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। বামফ্রন্টের তরফে এসইউসিআই-এর রাজকুমার মণ্ডলকে টিকিট দেওয়া হয়েছে।




