শাহজাহানের গ্রেফতারিতে অভিষেককে কৃতিত্ব রয়েছে, বললেন কুণাল ঘোষ

রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় সিবিআইয়ের এফআইআর-নাম থাকা শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে পুলিশের জালে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। শুক্রবার সকালে পুলিশ সূত্রে খবর, ৫৫ দিন পর গ্রেফতার নিখোঁজ শাহজাহান। শাহজাহানের গ্রেফতারির জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেই কৃতিত্ব দিল শাসকদল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

Calcutta High Court - Wikipedia

আরও পড়ুন : ৫৫ দিন পর গ্রেফতার, অবশেষে পুলিশের জালে সন্দেশখালির বেতাজ বাদশা

বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লেখেন,”আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি।” তার পরেই তিনি লেখেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।”

Kunal Ghosh gives credit to Abhishek Banerjee after Shahjahan Sheikh arrested by police

তিনি আরও বলেন,”রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় সিবিআইয়ের এফআইআর-নাম থাকা শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক।” এই সংক্রান্ত মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য,

 

শাহজাহানের গ্রেফতারিতে অভিষেককে কৃতিত্ব রয়েছে, বললেন কুণাল ঘোষ

“স্পষ্ট ভাবে বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি, যে গ্রেফতার করা যাবে না।” বুধবার প্রধান বিচারপতি বলেন,”সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন