প্রশান্ত কিশোর ওরফে পিকে, রাজনীতির ময়দানে এই নামটি সকলেরই চেনা। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁর ভূমিকা সাড়া ফেলে দিয়েছিল। আমজনতার মুখে মুখে পিকে নাম শোনা গিয়েছিল। তাঁকে নিয়েই এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে কী বললেন তিনি?



আরও পড়ুন: হটাৎ যীশু সেনগুপ্ত কে চায়ের আমন্ত্রণ জানালেন মমতা! কিন্তু কেন?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়ে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, পিকে-কে নিয়ে অত্যধিক বাড়াবাড়ি হয়। অর্থাৎ প্রশান্ত কিশোর ওভারহাইপড। ২০২১-এর বিধানসভা নির্বাচনের (2021 Assembly Election) আগে থেকেই অভিষেক ও পিকে-র জুটি বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছিল। তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান থেকে শুরু করে দোলের স্লোগান তৈরি সবকিছুই করেছিল পিকের সংস্থা আইপ্যাক। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, তৃতীয়বার তৃণমূলের সরকার গঠনে অন্যতম ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যখন বাংলায় তিন অঙ্কের ঘরে আসন সংখ্যা যাওয়ার স্বপ্ন বুনছিল সেই সময়ে সব সমীক্ষা এড়িয়ে পিকে দাবি করেছিলেন, বাংলায় বিজেপি যদি ১০০ আসনের গণ্ডি ছুঁতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ভোট গণনার পর দেখা গেল, ৭৭-এই শেষ হয়ে যায় বঙ্গ বিজেপির দৌড়।


একুশের নির্বাচনে তৃণমূলের জয়ের ‘কারিগর’, সেই পিকে প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘প্রশান্ত কিশোর ওভাররেটেড।’ বেশ কিছুদিন আগে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় (Loksabha Election in Bengal) তৃণমূলের থেকে ভালো ফল করবে বিজেপি। তিনি বলেছিলেন, ‘বাংলার লোকসভা ভোটের ফলাফল নিয়ে আমি এখনই কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে বেশিরভাগ লোক যা ভাবছে তার বিপরীতে গিয়ে আমি বলতে চাই যে সম্ভবত বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে। পশ্চিমবঙ্গে বিজেপি সারপ্রাইজিং ফল করবে।







