নজরবন্দি ব্যুরোঃ পদ্ম শূন্য জেলা গড়ব, BJP-র বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক! ডায়মণ্ড হারবারের ভিড়ে ঠাসা জনসভা থেকে বিজেপি এবং শুভেন্দু অধিকারী কে গতকাল ব্যাপক আক্রমণ শানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘোষণা করেন ২০২১ সালের নির্বাচনে তিনি নিজে দক্ষিন ২৪ পরগণার ৩১ টি বিধানসভা আসনে জয় সুনিশ্চিত করবেন তৃণমূলের। মূলত অভিষেকের নিশানায় বিজেপি থাকলেও বামপক্ষ তাঁর ঘোষণার প্রতিক্রিয়া দিয়েছে। বিজেপি-র পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর তরফে ডায়মন্ড হারবারে সভা করার ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ ৭ এ নন্দিগ্রাম এর সভায় নেই মুখ্যমন্ত্রী, আপাতত মুখোমুখি সংঘাত হচ্ছে না দিদি শুভেন্দুর।
অভিষেক বন্দোপাধ্যায়ের বক্তব্যের তেমন কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু বিজেপি কে করা আক্রমণ নিজেদের গায়ে মেখে সুর চড়াল সিপিআইএম! সিপিআইএমের তরফে ডায়মন্ড হারবার এলাকায় মাফিয়ারাজ খতমের ডাক দেওয়া হয়েছে। দলের জেলা সম্পাদক শমীক লাহিড়ী বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ৬ বার আক্রমণ করা হয়েছিল সিপিআইএম প্রার্থী ডাক্তার ফুয়াদ হালিমের ওপরে।
দলীয় কর্মীদের ওপরে ১৭২ টি আক্রমণের ঘটনা ঘটিয়েছে তৃণমূল, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২ বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে কোথাও বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি। ৪৬৪ টি বুথ সম্পূর্ণ লুঠ করা হয়েছিল। আরএই ভোট লুঠ করতে গোটা রাজ্যের মাফিয়া, গুণ্ডাদের ডায়মন্ড হারবারে জড়ো করা হয়েছিল। শমীক অভিযোগ করেন, কয়লা মাফিয়া অনুপ মাঝির দলবলও ভোট লুঠে জড়িত! উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে এই জেলার ৩১ টি আসনের মধ্যে ২৯টি তৃণমূল এবং ২টি বামেদের দখলে ছিল।
পদ্ম শূন্য জেলা গড়ব, BJP-র বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক! উল্লেখ্য, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কে উপসর্গহীন করোনা আক্রান্তদের সাথে তুলনা করেন। তিনি বলেন, “করোনা ব্যাপক হারে ছড়াচ্ছিল তাঁর কারন আক্রান্তদের বেশিরভাগই ছিলেন উপসর্গহীন। তেমনই আমাদের দলে কিছু উপসর্গহীন ভাইরাস ছিলেন সেগুলো কে আমরা আইডেন্টিফাই করছি।” শুভেন্দুর নাম না করে অভিষেক বলেন, “মেদিনীপুরে বিজেপি-র জনসভা থেকে একজন বলছে অমিত শাহ আমার দাদা। ২১ বছর তৃণমূল করে ভুল করেছি, এখন ভাবতেও লজ্জা করে। কিন্তু যে একথা বলছে সে ভুলে গেছে তাঁর বাবা ভাই এখনও তৃনমূলেই আছে। নিজের ঘরে পদ্ম ফোটাতে পারছে না বলছে রাজ্যে পদ্ম ফোটাবে!”
অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন যদি একটা তোলাবাজির প্রমান দিতে পারেন, যদি কোন চিটফান্ড প্রতারনায় আমার না খুঁজে পান তাহলে সিবিআই ইডি লাগবে না, ডায়মন্ড হারবারে একটা ফাঁসির মঞ্চ করে আমাকে ফাঁসি দিয়ে দেবেন। গতকাল অভিষেক জানিয়ে দেন, দক্ষিন ২৪ পরগনার ৩১ টি বিধানসভা আসনের মধ্যে ১টি আসনেও পদ্ম ফুটতে দেবেন না তিনি। সেই বক্তব্যকেই টার্গেট করে আক্রমনে নামল সিপিআইএম।



