নজরবন্দি ব্যুরো: আগামী সপ্তাহতেই বাংলায় বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন। তার আগেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই নবজোয়ার কর্মসূচি শেষ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি মন দিয়েছেন পঞ্চায়েতের প্রচারে। শুক্রবার পশ্চিম বর্ধমানের বারাবনিতে রয়েছেন অভিষেক। এদিন প্রায় আড়াই কিলোমিটার পথ সভা করবেন। এরপর সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আগামীকালই উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূলের সেকেন্ড কমান্ড।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে কঠোর তৃণমূল, অভিষেকের বার্তার পর বাড়ছে বহিষ্কারের তালিকা


শুক্রবার জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে রোড শো করছেন তিনি। আড়াই কিলোমিটার পথসভা শেষ করে বারাবনির একটি জংশনে শেষ হবে এই পথ সভা। এরপর সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। বারাবনি এবং পাণ্ডবেশ্বর- এই দুটি বিধানসভা কেন্দ্রের পুরোটাই পঞ্চায়েত এলাকা। ফলে পঞ্চায়েতের আগে এই প্রচার বেশ তাৎপর্যপূর্ণ। এছাড়া আসানসোল এবং পশ্চিম বর্ধমানের অন্যান্য এলাকাগুলিতেও শাসক দলের নজর রয়েছে। যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার কর্মসূচি করছে তৃণমূল। এদিন তাঁর রোড শোতে দেখা যায় জনজোয়ার। গাড়িতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ও বারাবনির বিধায়ক। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাঁকে।

শনিবার উত্তরবঙ্গ সফরে যাবেন ডায়মণ্ড হারবার সাংসদ। সেখানে পঞ্চায়েতের প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। এছাড়াও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জায়গায় যাবেন তিনি। অর্থাৎ আগামী কয়েকদিন পঞ্চায়েতের প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। কয়েকদিন আগেই দুমাসের নবজোয়ার কর্মসূচি শেষ করেছেন অভিষেক। দু মাস ধরে বাড়ির বাইরে থেকে জেলায় জেলায় ঘুরে জনসংযোগ তৈরি করেছেন। পঞ্চায়েতের আগে তৃণমূলের এই কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ।



উল্লেখ্য, কয়লাপাচার দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতমাসে তলব করেছিল সিবিআই। সেইসময়ে নবজোয়ার যাত্রা থামিয়েই নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। দীর্ঘ ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই কয়লাপাচার মামলায় আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি তাঁকে তলব করে। কিন্তু নবজোয়ার যাত্রা এবং পঞ্চায়েতের প্রচারের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অভিষেক। চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, “পঞ্চায়েত ভোটের পর যেকোনও দিন হাজিরা দেবেন তিনি।”
শনিতে উত্তরবঙ্গ সফর, আজ প্রচারে কোথায় Abhishek Banerjee?








