নজবন্দি ব্যুরোঃ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাই আগামী ৩-১০ জুন পর্যন্ত তাঁকে যেন না ডাকা হয়। এই মর্মে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)-কে জানিয়ে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ইডি জানায়, বিদেশ যাওয়া চলবে না।
আরও পড়ুনঃ ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি, আমেরিকায় খেলা হবে ২ টি ম্যাচ
তাঁকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়। কিন্তু তাঁর বিদেশযাত্রায় বাধা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র (ED) তরফে বলা হয়েছে কয়লা পাচার কাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিষেক দেশ ছাড়তে পারবেন না। ইডি-র সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

আগামী ৩ থেকে ১০ তারিখ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই মতো ইডি-র উদ্দেশে চিঠি লিখে তিনি জানিয়েছিলেন এই সময়ের মধ্যে যেন তাঁকে কয়লা পাচার কাণ্ডের তদন্তের জন্য ডেকে পাঠানো না হয়। কিন্তু অভিষেকের সেই আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তাঁকে বলা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না তিনি।
বৃহস্পতিবার বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। ২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক ছাড়াও গুরুতর আহত হয়েছিলেন তাঁর কয়েক জন নিরাপত্তারক্ষী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচার করা হয়।
হাই কোর্টের দ্বারস্থ অভিষেক, অসুস্থ হয়েও দেশ ছাড়তে পারবেন না তিনি, জানালেন ইডি

ইডি-র নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গেছেন তৃণমূল সাংসদ। ইডি-র এই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি। এখন দেখার উচ্চ আদালত স্থগিতাদেশ দেয় কিনা।



