নজরবন্দি ব্যুরোঃ দলত্যাগি শুভেন্দুর কটাক্ষের কড়া প্রতিক্রিয়া, মমতাকে জ্বলন্ত সূর্যের সাথে তুলনা করলেন যুবনেতা অভিষেক। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে গতকাল তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারী কাল অমিত শাহের জনসভায় পতাকা গ্রহন করে যোগ দিয়েছেন বিজেপিতে। আর যোগদান করেই জনসভা থেকে তীব্র আক্রমণ শানায় তৃণমূল কংগ্রেসের দিকে।
নাম না করে তৃণমূলের যুবনেতা তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রুচিহীন আক্রমন করে ‘তোলাবাজ ভাইপো হটাও’ বলে স্লোগান তোলে। সেই কটাক্ষের জবাবে তীব্র প্রতিক্রিয়া দিলেন অভিষেক। জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলন্ত সূর্যের মত। সেই সূর্যের সাথে লড়াই করতে এলে যে কেউই ঝলসে যাবেন। শুধু বিজেপিকে নয় একাধারে তিনি কড়া আক্রমণ শানান কংগ্রেস বামের দিকেও। অমিত শাহ, সুজন চক্রবর্তী বা অধীর চৌধুরী যে কেওই ঝলসে যাবেন অই সূর্যের তেজে।
পাশাপাশি শুভেন্দুর নাম না করে তাকে বিশ্বাসঘাতক তকমাও দিলেন অভিষেক। গতকাল শুভেন্দু ছাড়াও একঝাঁক তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দেন। এছাড়া বাম থেকে দুই সাংসদ এবং কংগ্রেসের এক সাংসদও বিজেপিতে যোগ দেন। কাল শুভেন্দু জানান তিনি সিঁড়ি ভেঙ্গে উঠে এসেছেন। তার জবাবে অভিষেক বলেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে দলত্যাগ করাকে বিশ্বাসঘাতক বলে।
দলত্যাগি শুভেন্দুর কটাক্ষের কড়া প্রতিক্রিয়া, মমতাকে জ্বলন্ত সূর্যের সাথে তুলনা করলেন যুবনেতা অভিষেক। আরও বলেন আমরা উন্নয়নের পক্ষে আর জিতবে উন্নয়ন। তোলাবাজের জবাবে তিনি বিশ্বাসঘাতক বলে খোঁচা দিয়েছেন। প্রসঙ্গত দীর্ঘ ৪ বছর মন্ত্রী থেকে সমস্ত ক্ষমতা ভোগ করে শেষ পর্যন্ত দলত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু।



