OMR শিট সত্যিই পুড়েছে? SSC কেলেঙ্কারিতে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

‘ডেটা আছে মাদার ডিস্কে, পুড়িয়ে ফেলার দাবিতে সন্দেহ!’ শিক্ষক নিয়োগ মামলায় ফের প্রশ্ন তুললেন প্রাক্তন বিচারপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এসএসসি নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার OMR শিট পুড়িয়ে ফেলার অভিযোগে নতুন করে প্রশ্ন তুললেন প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি সন্দেহ প্রকাশ করলেন, OMR শিট নষ্ট করার কথা সত্যিই সত্য, নাকি গোপন কিছু তথ্য আড়াল করতেই এই দাবিকে সামনে আনা হচ্ছে।

এক সাক্ষাৎকারে অভিজিৎবাবু বলেন, “সিবিআই যে মাদার ডিস্কটা উদ্ধার করেছে, সেখানে সব পরীক্ষার্থীর OMR শিট রেকর্ড আকারে আছে। যারা বর্তমানে জেলে আছেন, তারা দাবি করেছিল শিটগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা কতটা সত্যি, তা নিয়ে আমি সন্দিহান।”

তিনি আরও বলেন, “কারণ RTI-র উত্তরে SSC ওই OMR শিট থেকেই তথ্য দিয়েছে। তাহলে শিট পুড়েছে কীভাবে?”

এই মন্তব্যের পরই আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগুন জ্বলে উঠেছে। মামলার শুরুর দিকে কলকাতা হাইকোর্টে OMR শিট পুড়িয়ে ফেলার ঘটনা জানানো হয়, যার তদন্তের নির্দেশও দেন সেই সময়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই।

তাঁর মতে, “আমি এখনও মনে করি, কিছু OMR শিট হয়তো লুকিয়ে রাখা হয়েছে বা কৌশলে তথ্য গুলিয়ে দেওয়া হয়েছে।”

এই ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই OMR শিট সংক্রান্ত বিভ্রান্তি শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত