লোকসভার আগে ফের সক্রিয় আব্বাস সিদ্দিকি! অভিষেকের গড়ে জয়ের ‘স্বপ্ন’ ISF নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইএসএফ নেতা তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছিলেন আগামী বছর লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারেন। এরপর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এবার সেই সুর শোনা গেল নওশাদের দাদা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির গলায়। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: নিজের বেতনের টাকা দিয়েই আর্থিক সাহায্য অভিষেকের, ৩ হাজার বঞ্চিতদের কাছে পৌঁছে গেল টাকা ও চিঠি

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আব্বাসকে বলতে শোনা যাচ্ছে, ‘‘এই ডায়মন্ড হারবারে আমরা যদি প্রার্থী দিই, তা হলে আপনারা জেতাবেন তো? আমায় দেখে ভোট দেবেন। আপনারা যদি জিতিয়ে দেন তাহলে প্রতিমাসে এখানে আসব। আপনাদের সমস্যা শুনব। এক মাসের মধ্যে সমাধান করব।” গত বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীকে ময়দানে দেখা গিয়েছিল। একটি আসনে জয়লাভ করে তাঁর দল। কিন্তু এরপর থেকে তেমনভাবে তাঁকে সামনে থেকে দেখা যায়নি। এবার আব্বাসের ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে সক্রিয় হয়ে উঠছেন তিনি।

লোকসভার আগে ফের সক্রিয় আব্বাস সিদ্দিকি! অভিষেকের গড়ে জয়ের 'স্বপ্ন' ISF নেতার

আব্বাসের এই বার্তার পর পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “নওশাদ বনাম আব্বাস চলছে। নওশাদ বলেছিলেন তিনি ভোটে দাঁড়াবেন। এখন আব্বাস তাঁর প্রার্থীকে জেতানোর কথা বলছেন।” যোগ করেন, “ক্ষমতা থাকলে আব্বাস নিজে ভোটে লড়ুক না দেখি! চার লক্ষ ভোটে হারাব।’’ প্রসঙ্গত, বাংলায় যে কয়েকটি আসনে সংখ্যালঘু ভোট ফলাফলের ক্ষেত্রে ‘নির্ণায়ক’, তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, দক্ষিণ ২৪ পরগনার বেশির ভাগ এলাকাতেই বাঙালি মুসলিমদের মধ্যে ফুরফুরা শরিফের ‘প্রভাব’ রয়েছে। সম্ভবত সেই অঙ্ক থেকেই আব্বাস সিদ্দিকি ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়ার বিষয়ে এতটা উৎসাহী।

লোকসভার আগে ফের সক্রিয় আব্বাস সিদ্দিকি! অভিষেকের গড়ে জয়ের 'স্বপ্ন' ISF নেতার

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই নওশাদ জানিয়েছিলেন তিনি ২৪-এর নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন আইএসএফ বিধায়ক। লোকসভা নির্বাচনে প্রার্থী হলে অভিষেক যে পরাজিত হবেন এব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেককে প্রার্থী করে তৃণমূল। প্রথমবারেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুনরায় তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেন।

লোকসভার আগে ফের সক্রিয় আব্বাস সিদ্দিকি! অভিষেকের গড়ে জয়ের ‘স্বপ্ন’ ISF নেতার

লোকসভার আগে ফের সক্রিয় আব্বাস সিদ্দিকি! অভিষেকের গড়ে জয়ের 'স্বপ্ন' ISF নেতার
লোকসভার আগে ফের সক্রিয় আব্বাস সিদ্দিকি! অভিষেকের গড়ে জয়ের ‘স্বপ্ন’ ISF নেতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর