আতঙ্ক বাড়িয়ে, ৬ ভারতীয়র শরীরে পাওয়া গেল করোনার নতুন স্ট্রেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরোঃ আতঙ্ক বাড়িয়ে, ৬ ভারতীয়র শরীরে পাওয়া গেল করোনার নতুন স্ট্রেন। শেষরক্ষা আর হল না। আটকানো গেল না করোনার নতুন স্ট্রেন। সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছে ওই ৬ জন। করোনা আতঙ্কের মাঝে নতুন স্ট্রেনের সন্ধানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। তিন জন বেঙ্গালুরু, ২ জন হায়দরাবাদ ও ১ জন পুনে, যাঁদের শরীরে মিলেছে নয়া স্ট্রেন। তাদের ইতিমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ!

এর কিছুদিন আগেই লন্ডন ফেরত কয়েকজন যাত্রী বিমানবন্দর থেকে নিরুদ্দেশ হওয়ার খবর সামনে এসেছিল। আর তারপরই এই ঘটনায় আতঙ্কিত গোটা দেশ। ফলে এই নতুন স্ট্রেন নিয়ে শঙ্কিত এখন গোটা বিশ্ব। সংক্রমণ আটকাতে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে। ভারতও ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।

কিন্তু শেষরক্ষা হল না। যাদের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন তাদের সহযাত্রীদের ইতিমধ্যে খোঁজ করা শুরু হয়েছে। সম্প্রতিই ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ফিরেছে ৩৩ হাজার যাত্রী। যাদের মধ্যে ১১৫

আতঙ্ক বাড়িয়ে, ৬ ভারতীয়র শরীরে পাওয়া গেল করোনার নতুন স্ট্রেন। যার মধ্যে থেকে ৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। প্রসঙ্গত, গতকাল থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস ভ্যাকসিনের ড্রাই রান। চার রাজ্যে চলছে এই ‘ড্রাই রান’। জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশ, পঞ্জাব, গুজরাট এবং আসামে দু-দিন ধরে চলছে ভ্যাকসিনের ড্রাই রান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত